Skip to content
July 14, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

বায়তুল মোকাররমের গেট বন্ধ করে পার্ক নির্মাণের প্রতিবাদ

নিউজডেস্ক December 6, 2021

আলো ডেস্ক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব দিকের প্রবেশপথ বন্ধ করে পার্ক নির্মাণ কাজ শুরুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নেতারা।

গতকাল রোববার উত্তর আমেলার নিয়মিত মাসিক বৈঠক থেকে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় তারা সরকারকে জাতীয় মসজিদের সম্মান বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানান।

গণমাধ্যমে ইসলামি আন্দোলনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, জাতীয় মসজিদকে আরও উন্নত ও আধুনিক করার উদ্যোগ না নিয়ে উল্টো মসজিদে প্রবেশের রাস্তা বন্ধ করে পার্ক তৈরির চেষ্টায় জাতীয় ক্রীড়া পরিষদ ও ধর্ম মন্ত্রণালয়ের রশি নিয়ে টানাটানির খবরে জনমনে চরম ক্ষোভ তৈরি হয়েছে।

সরকারকে এখনই জাতীয় মসজিদের সম্মান তথা কোটি কোটি মুসলিম জনতার ধর্মীয় অনুভূতি প্রকাশের কেন্দ্রবিন্দুর ভালোবাসা রক্ষায় হঠকারী সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে।

তা না হলে সাধারণ জনগণের ক্ষোভের কারণে অনভিপ্রেত পরিস্থিতির দায় সরকার এড়াতে পারবে না। শেখ ফজলে বারী মাসউদ আরও বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে আরও সৌন্দর্যমণ্ডিত করতে সৌদি সরকারের অর্থায়নে ২৫ কোটি টাকা বরাদ্দ করে মসজিদের পূর্ব পাশে মিনার নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সরকারপ্রধান শেখ হাসিনা।

সেই কাজ আজ পর্যন্ত শুরু না হলেও ওই পূর্ব পাশে পার্ক নির্মাণের নামে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এটি প্রধানমন্ত্রীর জন্যও অত্যন্ত লজ্জার বলে মনে করি। ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ২০০৪ সালে ইসলামিক ফাউন্ডেশনের কাছ থেকে থেকে অনুমতি নিয়ে এনএসসি টাওয়ার নির্মাণের সময় জাতীয় ক্রীড়া পরিষদ পূর্ব পাশের রাস্তায় মালামাল রেখেছিল।

২০০৭ সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদকে ইসলামিক ফাউন্ডেশন মুসল্লিদের যাতায়াতের জন্য রাস্তাটি খুলে দিতে বারবার চিঠি দিলেও তাতে কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। উল্টো সেই রাস্তায় দখল করে ধর্মপ্রাণ জনগণকে বিষিয়ে তুলছে এই কুচক্রী মহলটি। জাতীয় মসজিদের পূর্ব পাশের রাস্তা খুলে দিয়ে মিনার নির্মাণের আহ্বান জানিয়ে মাসউদ আরও বলেন, ধর্মপ্রাণ মুসল্লিদের অন্তরে আঘাত দিয়ে তাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না।

অনতিবিলম্বে পূর্ব পাশের রাস্তা খুলে দেওয়ার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে পূর্ব পাশের মিনার নির্মাণ করতে হবে। নগর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসনে, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ), অর্থ সম্পাদক ডাক্তার মুজিবুর রহমানসহ অন্যরা।

Continue Reading

Previous: ছাত্রদের আন্দোলনে রাজনীতি ঢুকে গেছে: তথ্যমন্ত্রী
Next: জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Related Stories

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

July 7, 2026
প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ

July 6, 2026
জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা

July 6, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

July 13, 2026
রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

July 13, 2026
রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

July 13, 2026
গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

July 13, 2026
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোক

July 13, 2026
মোহনপুরে আলোচিত রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

মোহনপুরে আলোচিত রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

July 13, 2026
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার গাছ উধাও

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার গাছ উধাও

July 13, 2026
রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 12, 2026

আরও খবর

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

July 13, 2026
রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

July 13, 2026
রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

July 13, 2026
গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

July 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

172408
Users Today : 1847
This Month : 119923
This Year : 143844
Total Users : 172408
Views Today : 9367
Total views : 499342

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.