Skip to content
July 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রিতার অবসান আবশ্যক

নিউজডেস্ক September 28, 2021

করোনাভাইরাস মহামারির কারণে চাকরির বাজারের পরিস্থিতি ব্যাপকভাবে পাল্টে গেছে। অনেক প্রতিষ্ঠান ব্যবসা না হওয়ার কারণে কর্মী ছাঁটাই করছে। আবার অনেক প্রতিষ্ঠান কর্মী ছাটাই না করলেও নতুন নিয়োগ বন্ধ করে দিয়েছে।
এমন পরিস্থিতিতে দিশেহারা অবস্থার মুখে পড়েছেন বেকার জনগোষ্ঠী। সদ্য পাশ করা কর্মহীন গ্র্যাজুয়েটদের সাথে সাথে,করোনার কারণে চাকরি হারিয়ে নতুন করে বেকার হয়েছেন এমন মানুষের সংখ্যাও কম নয়।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর দেয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাস সংকটের কারণে বাংলাদেশে প্রতি চারজন যুবকের মধ্যে একজন কর্মহীন বা বেকার রয়েছে (২৭.৩৯%)। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই বেকারত্ব বাড়ছে।
গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা খোলা ছিল চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য। করোনা সংক্রমণের কারণে দেড় বছরে এ রকম চিত্র আর দেখা যায়নি। পরীক্ষা দেওয়া মানে চাকরি হয়ে যাওয়া নয়। একটি পদের বিপরীতে ৩০ থেকে ৪০ জন কিংবা আরও বেশি পরীক্ষার্থী থাকেন। তারপরও আশার কথা যে সরকারি ও বেসরকারি খাতে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে।
বাংলাদেশে চাকরির বাজার অত্যন্ত সংকুচিত। প্রতিবছর ২২ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করছেন, যার মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলে ছয়-সাত লাখ লোকের কর্মসংস্থান হয়। অবশিষ্ট বিপুলসংখ্যক তরুণের মধ্যে একাংশ বিদেশে পাড়ি জমান ভাগ্যান্বেষণের উদ্দেশ্যে। ক্ষমতার শীর্ষ থেকে চাকরির জন্য অপেক্ষা না করে উদ্যোক্তা হওয়ার সদুপদেশও আমরা শুনে থাকি। কিন্তু উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যেসব সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত বাধা আছে, সেগুলো দূর করার কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায় না।
সরকারি চাকরির আকর্ষণীয় প্রক্রিয়া হলো বিসিএস পরীক্ষা, করোনার কারণে তা-ও থমকে ছিল। এর আগে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বছরে একটি বিসিএস পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা করত। করোনার কারণে এখন তিনটি পরীক্ষা আটকে আছে। এই প্রেক্ষাপটে আগামী ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। ৪০ তম বিসিএস দীর্ঘসূত্রিতার সর্বোচ্চ রেকর্ড গড়েছে। ২০১৮ সালে শুরু হওয়া এই বিসিএস চার বছর পরও সমাপ্ত হয়নি। বিভিন্ন কারণে থেমে থাকা এই বিসিএসের ভাইবা এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হলেও করোনার কারণে থেমে গিয়েছিল। যাহোক, মাসের ১৯ তারিখ থেকে থেমে থাকা ৪০ তম বিসিএসের ভাইবা আবার শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে থেমে থাকা এই ৪০ তম বিসিএসের ভাইবা দ্রুত শেষ করে এর নিয়োগেরও দ্রুত ব্যবস্থা করতে হবে। কেননা, এই বিসিএস প্রার্থীদের মধ্যে দীর্ঘদিনের অপেক্ষার ফলে এক ধরণের হতাশা কাজ করছে।
সরকার চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে। ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স ৩০ বছর হয়েছিল, তাঁরা চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরির দরখাস্ত দিতে পারবেন, তরুণদের দাবি ছিল সবার জন্য চাকরিতে প্রবেশের বয়স দুই বছর বাড়ানো। গত জুন মাসে ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস, ২০২০’ শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, দেশে সরকারি চাকরিতে ৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ শূন্য আছে। এর মধ্যে তৃতীয় শ্রেণিতে সবচেয়ে বেশি পদ শূন্য দুই লাখ। সরকারি চাকরিতে মোট অনুমোদিত ১৮ লাখ ৮৫ হাজার ৮৬৮ পদের বিপরীতে কর্মরত আছেন ১৫ লাখ ৪ হাজার ৯১৩ জন।
সম্প্রতি বিশ্বব্যাংকের জরিপের মতে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণদের ৬৬ শতাংশ বেকার। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা তরুণদের চাকরি পাওয়ার হার কিছুটা বেশি হলেও স্বস্তিদায়ক নয়। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী, শিক্ষিত বেকারদের হার বাংলাদেশে সবচেয়ে বেশি।
এই সংকট থেকে উত্তরণের উপায় কী। আমাদের শিক্ষাব্যবস্থা যুগের চাহিদা মেটাতে পারছে না। সে ক্ষেত্রে উপরিকাঠামোয় টুকটাক পরিবর্তন কোনো কাজে আসবে না, শিক্ষার আমূল পরিবর্তন প্রয়োজন, যার কিছু ইঙ্গিত আছে নতুন শিক্ষাক্রমে। দ্বিতীয়ত, প্রবৃদ্ধিমুখী উন্নয়ন বাদ দিয়ে কর্মসংস্থানমুখী উন্নয়ন কৌশল নিতে হবে।
সরকার যদি সত্যি সত্যি বেকার সমস্যা কিছুটা লাঘব করতে চায়, তাহলে তাদের উচিত হবে শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করা। একইসাথে চাকরি পরীক্ষার দীর্ঘসূত্রিতা, বিশেষকরে বিসিএস দীর্ঘসূত্রিতা দূর করার কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ৪০ তম বিসিএস দীর্ঘ হোঁচট খাওয়ায় এটির ভাইবা পরীক্ষা, রেজাল্ট ও নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে।

Continue Reading

Previous: নারী উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা দূরীভূত হওয়া জরুরী
Next: ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তি পুরো কার্যক্রম ডিজিটালাইজড হচ্ছে না কেন?

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি

July 11, 2026
গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা

গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা

July 11, 2026
রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা

রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা

July 10, 2026
পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

July 10, 2026
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

July 10, 2026
অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, রাজশাহীতে প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, রাজশাহীতে প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

July 10, 2026
রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষণ: ৮ ঘণ্টার মধ্যেই র‌্যাবের জালে দেব চন্দ্র

রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষণ: ৮ ঘণ্টার মধ্যেই র‌্যাবের জালে দেব চন্দ্র

July 10, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

July 10, 2026

আরও খবর

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি

July 11, 2026
গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা

July 11, 2026
রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা

July 10, 2026
পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

July 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

164974
Users Today : 2798
This Month : 112489
This Year : 136410
Total Users : 164974
Views Today : 13560
Total views : 468330

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.