Skip to content
July 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • কৃষি

বৃষ্টিপাতের ঘাটতিতে দক্ষিণাঞ্চলের আমন

নিউজডেস্ক October 8, 2021

(বরিশাল প্রতিবেদক) : জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতি নিয়েই এবার বর্ষা মৌসুম শেষ হতে চলেছে। বৃষ্টির অভাবে দক্ষিণাঞ্চলের খাদ্য ফসল আমনের উৎপাদন নিয়ে কৃষকের মধ্যে এক ধরনের আতংকের সৃষ্টি হয়েছে।
সাথে বছর জুড়েই তাপমাত্রার পারদ স্বাভাবিকের উপরে থাকায় জনস্বাস্থ্যসহ পরিবেশে বিরূপ প্রভাব পরেছে। শরতের এ সময়েও দক্ষিণাঞ্চলে তাপমাত্রার পরদ ৩৫ ডিগ্রী সেলসিয়াসের কাছে রয়েছে। বৃহস্পতিবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রী বেশী।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাস থেকেই দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের ঘাটতি লক্ষণীয় ছিল। গত নয় মাসের মধ্যে শুধুমাত্র জুন মাসে এ অঞ্চলে স্বাভাবিক বৃষ্টি হলেও বছরের অপর আট মাসই কেটেছে কম বৃষ্টি নিয়ে। এমনকি আমনের ভরা মৌসুমের গত দুটি মাসেও বৃষ্টিপাতের পরিমান স্বাভাবিকের চেয়ে কম ছিলো।
ফলে আমনের জমিতে পর্যাপ্ত আদ্রতা নিয়ে কৃষকের মনে যথেষ্ট অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এমনকি আবহাওয়া বিভাগ থেকে চলতি মাসেও স্বাভাবিকের চেয়ে কিছু কম বৃষ্টিপাতের আগাম বার্তাও দেওয়া হয়েছে।
বিভাগীয় কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের এগারো জেলায় এবার প্রায় সাত লাখ ৩০ হাজার হেক্টর জমিতে আমন আবাদের মাধ্যমে প্রায় ১৯ লাখ টন চাল উৎপাদন লক্ষ্য রয়েছে। আবাদ লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হলেও বৃষ্টির অভাবে উৎপাদন কোন পর্যায়ে পৌঁছবে ইতোমধ্যে তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে এ অঞ্চলে স্বাভাবিক ৮.৯ মিলিমিটারের স্থলে কোন বৃষ্টি হয়নি। ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক ২৭ মিলিমিটারের স্থলে বৃষ্টি হয়েছিল মাত্র এক মিলিমিটার। আর মার্চে ৫৭.১ মিলিমিটারের স্থলে মাত্র ০.৩ মিলিমিটার বৃষ্টি হয়। এপ্রিল মাসে বরিশাল অঞ্চলে ১৩২.৩ মিলিমিটারের স্থলে বৃষ্টিপাতের পরিমান ছিল পাঁচ মিলিমিটারেরও কম।
আবহাওয়া অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, জানুয়ারি মাসে শতভাগ এবং ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমান ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় ৯৯% কম। মে মাসে বরিশাল অঞ্চলে ২৬০ মিলিমিটারের স্থলে ১২৭.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা ছিলো স্বাভাবিকের ৫১.১% কম। জুলাই মাসেও স্বাভাবিক ৪৩৩ মিলিমিটারের স্থলে বরিশাল অঞ্চলে বৃষ্টিপাত ছিল ৩৪৭.৮ মিলিমিটার। যা স্বাভাবিকের ১৯.৭% কম। অথচ এ সময়ে সারাদেশে গড় বৃষ্টিপাতের পরিমান ছিল স্বাভাবিকের ১৮.৬% বেশী। এমনকি আগস্ট মাসেও বরিশালসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমান ছিল স্বাভাবিকের চেয়ে কম। চলতি মাসেও আবহাওয়া বিভাগ থেকে তাদের দীর্ঘ মেয়াদী বুলেটিনে বরিশাল অঞ্চলসহ সারাদেশেই বৃষ্টিপাতের পরিমান স্বাভাবিকের কম হবার সম্ভানার কথা বলা হয়েছে।
বৃষ্টিপাতের এ ঘাটতি দক্ষিণাঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসল আমনের উৎপাদনে কি ধরনের প্রভাব ফেলে সে বিষয়ে নিবিড় নজরদারীর কথা জানিয়েছে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বরিশাল অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তারা। কৃষিবিদ মামুনুর রহমান জনকণ্ঠকে বলেন, কৃষকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগসহ তাদের সবধরনেরর কারিগরি পরামর্শ প্রদানের জন্য মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে আসছেন।

Continue Reading

Previous: বাঘায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী লিটন আটক
Next: চারঘাটে ‘প্রেমে ব্যর্থ’ হয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

Related Stories

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস: শিশুর অধিকার, কর্মশিক্ষা ও ডিজিটাল যুগের নতুন চ্যালেঞ্জ
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস: শিশুর অধিকার, কর্মশিক্ষা ও ডিজিটাল যুগের নতুন চ্যালেঞ্জ

June 13, 2026
রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন

June 11, 2026
মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে: কৃষিমন্ত্রী 
  • কৃষি
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে: কৃষিমন্ত্রী 

June 11, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি

July 11, 2026
গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা

গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা

July 11, 2026
রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা

রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা

July 10, 2026
পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

July 10, 2026
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

July 10, 2026
অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, রাজশাহীতে প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, রাজশাহীতে প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

July 10, 2026
রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষণ: ৮ ঘণ্টার মধ্যেই র‌্যাবের জালে দেব চন্দ্র

রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষণ: ৮ ঘণ্টার মধ্যেই র‌্যাবের জালে দেব চন্দ্র

July 10, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

July 10, 2026

আরও খবর

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’- রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক সভা, কঠোর হুঁশিয়ারি

July 11, 2026
গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা

July 11, 2026
রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা

July 10, 2026
পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

July 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

164907
Users Today : 2731
This Month : 112422
This Year : 136343
Total Users : 164907
Views Today : 13161
Total views : 467931

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.