Skip to content
October 6, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

মানবপাচারের কাহিনি নিয়ে চলচ্চিত্র ‘জলরঙ’

নিউজডেস্ক October 10, 2021

এফএনএস বিনোদন: মানবপাচারের করুণ কাহিনি সবারই জানা। এবার সেটি বড় ক্যানভাসে উঠে আসবে ‘জলরঙ’ ছবির মাধ্যমে। এতে প্রথমবার জুটি বাঁধলেন সাইমন সাদিক ও উষ্ণ হক। এটি নির্মাণ করছেন অপূর্ব রানা। শনিবার থেকে গাজীপুরের হোতাপাড়ায় শুরু হয়েছে এর শুটিং। পরিচালক জানালেন, একটি নৌকার নাম থাকে জলরঙ। যে নৌকাটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। বর্তমানে সেই ঐতিহাসিক নৌকাটি ব্যবহার করে একটি চক্র মানবপাচার করছে! গল্পের মূল সূত্রপাত এখান থেকেই। ৯ অক্টোবর উষ্ণকে দিয়ে ‘জলরঙ’ ছবির ক্যামেরা ওপেন হয়। আর ১৪ অক্টোবর থেকে তার সঙ্গে যুক্ত হবেন সাইমন সাদিক। জানিয়েছেন নায়ক নিজেই। প্রথম লটের শুটিং টানা সাতদিন হোতাপাড়ায় হলেও পরের লট শুরু হবে কক্সবাজারের শুঁটকি পল্লীতে। এ ছাড়া সেন্টমার্টিন, বান্দরবান হয়ে মালয়েশিয়াতেও যাবে ‘জলরঙ’ টিম। ছবিটি প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘‘অপূর্ব রানা ভাইকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। গল্পের প্রয়োজনেই তিনি আমাকে নিয়েছেন। আমি এখন ‘নরসুন্দরী’ ছবির শুটিং করছি। এটার কাজ শেষ করেই ‘জলরঙ’-এর শুটিং শুরু করবো।’’ এদিকে গ্ল্যামারহীন গল্পনির্ভর ছবিতে প্রথম অভিনয় করছেন উষ্ণ হক। তিনি বলেন, ‘ছবিটির জন্য মাস খানেক ধরে গ্রুমিং করতে হয়েছে। কক্সবাজারের শুঁটকি পল্লীতে গিয়ে সেখানকার মানুষদের জীবন-যাপনের ওপর ধারণা নিয়েছি। অবশেষে কাজ শুরু করেছি। এতে আমি শিউলিমালা চরিত্রে অভিনয় করছি। চরিত্রটিতে কোনও গ্ল্যামার নেই, তবে অভিনয় করার সুযোগ রয়েছে।’ এএইচএম এনামুল হকের গল্প ‘জলরঙ’ অবলম্বনে একই নামে ২০২০-২১ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ছবিটি। প্রযোজক হিসেবে আছেন দোলোয়ার হোসেন দিলু। ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, খালেদা আক্তার কল্পনা, রাশেদা, মাসুম আজিজ, শতাব্দী ওয়াদুদ, শহিদুল আলম সাচ্চু, জয়রাজ, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, পারভেজ সুমন, শরীফ চৌধুরী, কমল পাটেকর প্রমুখ।

Continue Reading

Previous: অবশেষে শুটিংয়ে নামছেন পরীমণি
Next: নতুন ছবির শুটিং শেষ করলেন মাহি

Related Stories

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর

October 4, 2026
কাশিমপুরে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলাও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কাশিমপুরে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলাও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

May 3, 2026
রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

October 6, 2026
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

October 6, 2026
আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

October 6, 2026
বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

October 6, 2026
‘সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’

‘সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’

October 6, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ

October 6, 2026
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

October 6, 2026
মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহীতে এলজিইডির বিশেষ অভিযান

মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহীতে এলজিইডির বিশেষ অভিযান

October 6, 2026

আরও খবর

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

October 6, 2026
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

October 6, 2026
আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
  • সারাদেশ

আমাদের দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

October 6, 2026
বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

October 6, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

618390
Users Today : 2586
This Month : 24670
This Year : 589826
Total Users : 618390
Views Today : 13316
Total views : 2351468

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.