Skip to content
October 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

মুদ্রাবাজারের কলমানি মার্কেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ

নিউজডেস্ক September 30, 2021

আলো ডেস্ক: মুদ্রাবাজারের কলমানি মার্কেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। কলমানি মার্কেটকে প্রভাবিত করতে কোনো ধরনের ম্যানিপুলেশন, প্রতারণা বা জালিয়াতি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে বাজারে গুজব ছড়ালে বা মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কলমানি মার্কেট থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বল্পকালীন ধারের পাশাপাশি দীর্ঘমেয়াদি ধারও করতে পারবে। তবে দুর্বল প্রতিষ্ঠান সীমার বেশি ধার করতে পারবে না। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, কলমানিতে ধার দিলে সাধারণত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অর্থ পরিশোধে গড়িমসি করে না। কিন্তু বর্তমানে কলমানি মার্কেট থেকে দুর্বল প্রতিষ্ঠানগুলো মাত্রাতিরিক্ত ধার নিয়ে সেগুলো পরিশোধ করতে পারছে না। ফলে কলমানিতেও খেলাপি হয়ে যাচ্ছে। যে কারণে দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অনেকে ধার দিতে চাচ্ছে না। তাতে মুদ্রাবাজারের গভীরতা নষ্ট হচ্ছে। ওই বাজারে কেবল বিশ্বাসের ওপর ভিত্তি করে লেনদেন হয়। কোনো জামানতের প্রয়োজন হয় না। কিন্তু কিছু প্রতিষ্ঠানের কারণে ওই বিশ্বাসে চিড় ধরেছে। ওসব কারণে কেন্দ্রীয় ব্যাংক কলমানি মার্কেট পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা করছে।
সূত্র জানায়, স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসাবে কলমানি মার্কেট পরিচালনার জন্য ‘গাইডলাইন্স ফর অপারেটিং ইলেক্ট্রনিক ডিলিং সিস্টেমস ফর ইন্টারব্যাংক মানি মার্কেট’ বিষয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালার খসড়া তৈরি করা হয়েছে। বিভিন্ন অংশীজনদের মতামত নেয়ার জন্য ইতোমধ্যে তা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে যেসব প্রতিষ্ঠানের চলতি হিসাব রয়েছে কেবল তারাই কলমানি মার্কেটে অংশ নিতে পারে। আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোরই কেবল বাংলাদেশ ব্যাংকে চলতি হিসাব রয়েছে। ফলে তারাই কলমানি মার্কেটে অংশ নিতে পারে। বর্তমানে কলমানি মার্কেট থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বল্প মেয়াদে বা একদিনের জন্য ধার করতে পারে। যদিও ধার দেয়া ও নেয়া দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে তার মেয়াদ বাড়ানো যায়। নতুন নীতিমালায় কলমানি মার্কেট থেকে স্বল্পমেয়াদি ধারের পাশাপাশি দীর্ঘমেয়াদি ধারও করা যাবে। স্বল্পকালীন এক কর্মদিবসের জন্যও অর্থ দেয়া হবে। ২ থেকে সর্বোচ্চ ১৪ কার্যদিবসের মধ্যে সেটি লেনদেন সম্পন্ন করতে হবে। মেয়াদি ধার ১৫ দিন থেকে সর্বোচ্চ এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে।
সূত্র আরো জানায়, নতুন নীতিমালায় কলমানি বাজারে ঝুঁকি কমানো ও সুশাসন নিশ্চিত করতে ব্যবস্থা নেয়ার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। সেজন্য লেনদেনের সব ধরনের তথ্য কেন্দ্রীয় ব্যাংককে দিতে হবে। কলমানি মার্কেট পরিচালনার জন্য সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে থাকবে ব্যবস্থাপনা ও মধ্যবর্তী অফিস, লেনদেন করবে ডিলাররা এবং লেনদেন নিষ্পত্তি করবে ব্যাক অফিস ও চেকার। মধ্যবর্তী অফিস লেনদেনের সীমা নির্ধারণ করে সুপারভিশন করবে। বাজারে অশোভন বাজার আচরণ, অসদাচরণ, ভুল বোঝাবুঝি বিষয়ে তদারকি করবে। ডিলারদের সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে এবং ডাটা সংরক্ষণ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করতে হবে। আস্থা ও বিশ্বাস ধরে রাখার মতো ব্যবস্থা থাকতে হবে। বাজারের স্বচ্ছতা ধরে রাখতে সব পক্ষকে নৈতিক মান বজায় রাখতে হবে এবং সুযোগ বুঝে সুদের হার বাড়িয়ে অনৈতিক ব্যবসা করা যাবে না।

Continue Reading

Previous: জাল টিআইএনে গাড়ির রেজিস্ট্রেশন নেয়া বন্ধে সরকারি দুই সংস্থার সম্মিলিত উদ্যোগ
Next: ঢাবি ভর্তি: দালালদের বিষয়ে সতর্ক করলো ছাত্রলীগ

Related Stories

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

642608
Users Today : 1185
This Month : 48888
This Year : 614044
Total Users : 642608
Views Today : 5299
Total views : 2511866

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.