স্টাফ রিপোর্টার:
গত ২৪ ঘন্টায় (১৭-১০-২০২১ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০৩ জন ও চারঘাট মডেল থানা ০৪ জনকে আটক করে। যার মধ্যে ০৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৩ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ আলাউদ্দিন সরদার(৫৭) এবং ২নং মোঃ কালাম গাইন(২৬) কে ০৮.০০গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ ডালিম হোসেন(৩৮) কে ১৫৫পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
