Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

মড়ার ওপর খাড়ার ঘা গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব

নিউজডেস্ক January 20, 2022

স ম্পা দ কী য়ঃ করোনা মহামারী কালে জ্বালানী তেলের দাম বাড়ার ফলে জনজীবনে যে প্রভাব পড়েছে তাতে মড়ার ওপর খাড়ার ঘা হিসেবে গ্যাসের দাম বাড়াবার দূর অভিসন্ধি চলছে। বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় দাম বাড়াবার প্রস্তাব করেছে পেট্রোবাংলা। দেশে নতুন নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার হলেও তা থেকে গ্যাস উত্তোলন না করে আমদানি নির্ভর হয়ে উঠেছে গ্যাস বিপনন। বাসা বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব পেট্রোবাংলার। বর্তমানে দু’চুলার গ্যাসের দাম নেয়া হয় ৯৭৫ টাকা। তা বাড়িয়ে ২ হাজার ১০০ টাকার প্রস্তাব করা হয়েছে। আর এক চুলার গ্যাসের দাম এখন নেয়া হয় ৯২৫ টাকা। বাড়িয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা।

দেশে গ্যাসের দাম বৃদ্ধির এ প্রস্তাব এমন একসময় করা হলো যখন সারা দেশে গ্যাস সংকট চলছে। সে জন্যে অনেকে রান্নার জন্য বিকল্প জ্বালানী ব্যবহার করছেন। গ্যাসের অভাবে শিল্প-কারখানা বন্ধ রাখতে হচ্ছে। মহেশখালীর দু’টি ভাসমান এলএনজি টার্মিনালের একটি বন্ধ হয়ে গেছে। চলমান একটি দিয়ে প্রয়োজনীয় চাহিদা পুড়ন সম্ভব হচ্ছে না।

স্বল্প সময়ের মধ্যে এ সংকট দূর হবে বলে মনে হচ্ছে না। জ্বালানী বিশেষজ্ঞরা মনে করেন, গ্যাসের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে নিজেদের গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস উত্তোলন করে এবং গ্যাসের চুরি ও অপচয় রোধ করে গ্যাসের দাম বৃদ্ধি না করা সম্ভব। এজন্য অবশ্য প্রিপেইড মিটারে গ্যাস সরবরাহ করা শুরু হলেও তা বেশি দূর এগোয় নি। রাজধানীতে মাত্র ১০ শতাংশ মানুষ প্রিপেইড মিটার পেয়েছেন বাকি ৯০ শতাংশ মানুষ আগের নিয়মেই চলছে। সবার ক্ষেত্রে প্রিপেইড মিটার চালু হলে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি গ্রাহকরাও সাশ্রয়ী হবেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে গ্যাস সঞ্চালন, উৎপাদন ও বিতরণ কোম্পানিগুলোর দাম বাড়াবার যে প্রস্তাব দিয়েছে তার বিরুদ্ধে ব্যবসায়ীরা। তারা বলছে, গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচ বাড়বে। তাতে চলমান মহামারিতে অর্থনীতি ঘুরে দাঁড়ানো ব্যহত হবে।

অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে চীন ও ভারত আরো ২০ বছর কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু রাখছে। বাংলাদেশের উচিত মজুদ কয়লার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানী ও পরিসেবা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় গ্যাসের দাম বাড়াবার উদ্যোগে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছে।

করোনা সংক্রমণের কারণে দেশের মানুষের খুব করুন অবস্থা। অনেকেই কাজ হারিয়ে জীবন যুদ্ধে ভয়ংকর ক্লান্ত। একইভাবে দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়েছে নেতিবাচক প্রভাব। মানুষ ক্ষতি কাটিয়ে উঠতে আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু এর মাঝে যদি গ্যাসের দাম বাড়ে তবে তারা কি ভাবে বাঁচবে আর শিল্পপতিরা কিভাবে তাদের শিল্প বাঁচাবে তা কেউ বলতে পারে না।

কাজেই দেশের সামগ্রিক অর্থনীতির কথা বিবেচনা করে গ্যাসের দাম না বাড়িয়ে জনমনে স্বস্তি দিতে সরকার তৎপর হবেন। এটাই অধিকাংশ মানুষের প্রত্যাশা। আর জন-বান্ধব সরকার সব সময় জনআকাংক্ষা পুড়নে সচেষ্ট থাকেন।

Continue Reading

Previous: বাজেট বাস্তবায়নে দক্ষতার পরিচয় দিতে হবে
Next: নির্বাচনী পোস্টারে সিনেমাটিক ছাপ

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026
রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

September 13, 2026
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

September 13, 2026
বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

September 13, 2026
কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

511777
Users Today : 94
This Month : 91148
This Year : 483213
Total Users : 511777
Views Today : 151
Total views : 1809717

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.