Skip to content
October 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাকাব-এ চালু হলো মোবাইল App ও ইন্টারনেট ব্যাংকিং

নিউজডেস্ক March 23, 2022

রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
২৩ মার্চ ২০২২ তারিখ বুধবার জেলা পরিষদ মিলনায়তন, রাজশাহীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মোবাইল এ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ-এর সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি; বাংলাদেশ ব্যাংক, রাজশাহী’র নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ রায় ও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী আব্দুল জলিল।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ও জনগণের দোরগোড়ায় সহজে ব্যাংকিং সেবা পৌঁছানোর লক্ষ্যে ইতোমধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর প্রধান কার্যালয়সহ সকল শাখায় (৩৮৩টি) Oline Real-time Core Banking Solution (CBS) বাস্তবায়নের পাশাপাশি BACPS & BEFTN, RTGS, A-challan ও SMS Banking কার্যক্রম চালু করা হয়েছে। মুলতঃ সাধারণ মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং সেবা পৌঁছানোর লক্ষ্যেই রাকাব এই মোবাইল App ও ইন্টারনেট ব্যাংকিং সেবা বাস্তবায়ন করলো।

অনুষ্ঠানে রাকাব পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ; ব্যাংকের সকল মহাব্যবস্থাপক; প্রধান কার্যালয়ের সকল উপ-মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান; সিবিএ-এর নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঋণ ও অগ্রিম বিভাগ-১ এর উপ-মহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ মোহাম্মদ সলীম উল্লাহ রাকাব-এ মোবাইল App ও ইন্টারনেট ব্যাংকিং বাস্তবায়নের জন্য ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে অনলাইন ও সাধারণ ব্যাংকিং এর যাবতীয় সুযোগ সুবিধা বাস্তবায়নে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন। তিনি সকলকে গ্রাহক সেবার মান বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতে রাকাব একটি আদর্শ ব্যাংক হিসাবে সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে ব্যাংক ব্যবস্থাপনার পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে প্রধান অতিথি শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, ব্যাংকের চেয়ারম্যান মোঃ রইছউল আলম মন্ডল, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এবং আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালামকে ক্রেস্ট উপহার দেয়া হয়। পরবর্তীতে সন্ধ্যায় রাকাব ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে প্রধান আকর্ষণ ছিল চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা।

Continue Reading

Previous: রাজশাহী প্রেসক্লাব সভাপতির শারীরিক অবস্থার উন্নতি, দেশে ফিরছেন বৃহস্পতিবার
Next: বেক্সিফেব্রিক্স্ রাজশাহী শাখার শোরুম এর শুভ উদ্বোধন

Related Stories

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

637827
Users Today : 1491
This Month : 44107
This Year : 609263
Total Users : 637827
Views Today : 11417
Total views : 2468849

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.