Skip to content
October 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে ধানের জমিতে পানি না পেয়ে ২ কৃষকের বিষপান, নিহত ১

নিউজডেস্ক March 25, 2022

রা জ শা হী র আ লোঃ – রাজশাহীর গোদাগাড়ীতে ধানের জমিতে পানি না পাওয়ায় অভিমানে দুই আদিবাসী কৃষক বিষপান করেছে। এদের মধ্যে অভিনাথ মার্ডি (৩০) নামের একজন মারা যান। অপরজন নিহত অভিনাথ মার্ডির চাচাতো ভাই রবি মার্ডিকে (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নিমঘুটু গ্রামের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের কাছে তারা বিষপান করে।

বিষপানে নিহত অভিনাথ মার্ডি উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাইবটতলা নিমঘুটু গ্রামের বাবু চাঁদ মার্ডির ছেলে।

নিহতের চাচাতো ভাই বাপ্পি মার্ডি বলেন, নিহত অভিনাথ মার্ডি ঈশ্বরীপুর মাঠে ধানের জমিতে পানি দেওয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের ড্রাইভার শাখাওয়াত হোসেনের কাছে ১২-১৪ দিন থেকে ঘুরতে থাকে। কিন্তু পানির জন্য সিরিয়াল পায়নি তিনি। এরই মাধ্যে জমির পানি শুকিয়ে ধানের জমি সাদা হয়ে গেছে। বুধবার বিকেলে পুনরায় ডিপের ড্রাইভারকে পানির জন্য বললেন। এর পরও পানি না পেয়ে গভীর নলকুপের পাশে অভিমানে অভিনাথ মার্ডি ও রবি মার্ডি বিষপান করে।

বাপ্পি বলেন, নলকুপের ড্রাইভার শাখাওয়াত বিষপানের কথা জানলে তাদের উদ্ধার বাড়ী নিয়ে যাওয়া হয়। পরে রাত ৯ টার দিকে বাড়িতেই অভিনার্থ মার্ডি মার যায়। আর রবি মার্ডিকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গভীর নলকুপের ড্রাইভার শাখাওয়াত বলেন, তাদের জমিতে পানি দেয়নি একথা সত্য নয়। দুদিন আগেই পানি দিয়েছি। এটা তদন্ত করলেই পাওয়া যাবে। তবে তারা অতিরিক্ত মদ পান খেয়ে এসেছিল বলে দাবি করেন তিনি।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ওই গভীর নলকুপের অধিনে ১৭০ জন কৃষকের ২৬৫ বিঘা জমি রয়েছে। সিরিয়াল অনুযায়ী পানি দিতে হয়। খরা মৌসুমে সিরিয়াল পেতে দেরি হয়। দুইদিন আগে তাদের জমিতে পানি দেয়া হয়েছে। খরার কারণে পানি শুকিয়ে গেছে। বুধবার বিকেলে গিয়ে তারা আবার জমিতে পানি চায়।

ওসি বলেন, পরিবারের পক্ষ থেকে বিষপানের কথা বলা হলেও আদও তারা বিষপান করেছে না অন্য কোন কারণে অসুস্থ হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে অভিনাথ মার্ডির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Continue Reading

Previous: রাজশাহীতে র‍্যালী ও আলোচনা সভা
Next: বিশ্বে করোনায় একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু

Related Stories

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

637896
Users Today : 1560
This Month : 44176
This Year : 609332
Total Users : 637896
Views Today : 12469
Total views : 2469901

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.