Skip to content
October 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

শিগগিরই শুরু হচ্ছে না শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ

নিউজডেস্ক October 12, 2021

এফএনএস স্পোর্টস: এ ব্যাপারে নিশ্চিত করেছেন স্টেডিয়াম বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। পিচ আর আউটফিল্ড তৈরি করে এ বছরই সেখানে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনা বোর্ডের। স্বপ্নের শেখ হাসিনা স্টেডিয়াম। এশিয়া তো বটেই ব্যাপকতা আর সৌন্দর্য্যে বিশ্ব ক্রিকেটের অন্যতম বৃহৎ স্টেডিয়ামের তকমা মিলবে যার। গুরুত্ব বুঝে বিসিবি সভাপতি এ মেয়াদে দায়িত্ব নিয়েই প্রতিশ্রুতি দিয়েছেন, দ্রুত শেষ হবে কাজ। যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। করোনার কারণে এমনিতেই পিছিয়েছে কার্যক্রম। গোটা প্রক্রিয়া মেনে আগামী অন্তত ৬ মাসের আগে শুরু করা সম্ভব হচ্ছে না নির্মাণ কাজ। তবে আছে অগ্রগতির খবরও। শেখ হাসিনা স্টেডিয়াম বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘আমরা কনসালটেন্টদের সংক্ষিপ্ত তালিকা করেছি। আশা করছি অতিসত্বর কাজ শুরু করতে পারব।’ তিনি আরও বলেন, ‘স্টেডিয়ামের আকৃতি হবে কিছুটা বোটের মতো। আর তাই যাদের নিয়োগ দেওয়া হবে তাদের সেই থিম মাথায় রেখেই কাজ করতে হবে।’ স্টেডিয়াম তৈরির কাজ শুরু করা না গেলেও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে দুটি উইকেট। গেল বছর এই মাঠে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট করার পরিকল্পনা ছিল বোর্ডের। তবে করোনায় তা বাস্তবায়ন করা না গেলেও এবার এখানে ঘরোয়া লিগ শুরু করতে চায় বিসিবি। মাহবুব আনাম বলেন, ‘আগামী সিজনেই খেলতে পারবো। আমাদের ক্রিকেট মৌসুম অক্টোবরের পর থেকে শুরু হবে। ঢাকা অঞ্চলের কিছু খেলা এখানে খেলার জন্য তৈরি করা হয়েছে। উইকেটও আমরা প্রস্তুত করে ফেলেছি।’
তিনি বলেন, ‘আমাদের কাজ হলো আমরা উইকেট বানিয়ে নিজেদের মতো খেলা চালিয়ে নেব। আর কনসালটেন্টরা তাদের মতো করে স্টেডিয়ামের কাজ এগিয়ে নেবে।’ পূর্ণাঙ্গ কাজ শেষ করতে কমপক্ষে ৪ বছর লাগলেও আগামী দুই বছরের মধ্যে স্টেডিয়াম তৈরির প্রাথমিক লক্ষ্য বাস্তবায়ন কমিটির।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক মানিকগঞ্জে নির্মিত হতে যাচ্ছে ক্রিকেট স্টেডিয়ামটি। বছর দুয়েক ধরেই অনানুষ্ঠানিকভাবে চলছিল এ বিষয়ে আলোচনা। মানিকগঞ্জ-পাটুরিয়া ফেরিঘাটের ডান দিকে পদ্মা রিভারভিউ রিসোর্টের পেছনের একটি জমি বাছাই করা হয়েছে স্টেডিয়াম বানানোর জন্য।

Continue Reading

Previous: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ‘ডিআরএস’
Next: আইপিএলে অধিনায়ক কোহলির অধ্যায় শেষ

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

642695
Users Today : 1272
This Month : 48975
This Year : 614131
Total Users : 642695
Views Today : 5903
Total views : 2512470

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.