আলো ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে গতকাল সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তাপস। শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর শহীদ শেখ রাসেলের রুহের মাগবিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন ডিএসসিসি মেয়র। ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্যে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে গতকাল সোমবার প্রথমবারের মতো দেশব্যাপী ‘শেখ রাসেল দিবস ২০২১’ উদযাপিত হয়।
