Skip to content
October 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজডেস্ক March 25, 2022

রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। প্রত্যেক মানুষের আয় বেড়েছে। দেশের কোনো মানুষ এখন দুঃখে নেই, সব মানুষ আজ সুখে আছে।

মন্ত্রী গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে রাজশাহীর দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এখন শ্রমিকের মজুরি বেড়েছে। দেশের কোথাও পাঁচশত টাকার কমে এখন দিন মজুর পাওয়া যায় না। চট্টগ্রামে আটশত টাকার কমে দিন মজুর পাওয়া যায় না। শেখ হাসিনা আজকে দেশকে সেই জায়গায় নিয়ে গেছেন। সমগ্র পৃথিবী আজ বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ, সবাই শেখ হাসিনার প্রশংসা করছে।

তিনি বলেন, এখন গ্রামের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, দেখে চেনার উপায় নেই। গ্রাম শহরে পরিণত হচ্ছে। গ্রামেও কাঁচা রাস্তা নেই। কুঁড়ে ঘর আর দেখা যায় না। দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। এখন রাজশাহী আর ঢাকার মধ্যে কোনো পার্থক্য নেই। এত সব উন্নয়নের কারণে দেশের মানুষ খুব সুখে আছে।

মন্ত্রী বলেন, বিএনপি’র নেতারা বলেন দেশের মানুষ সুখে নেই আর জাতিসংঘ বলে সুখের সূচকে বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে। আসলে বিএনপি’র কাজ মিথ্যাচার করা, বিভ্রান্তি সৃষ্টি করা। তাদের কথায় কেউ সাড়া দেয় না। কারণ দেশটা বদলে গেছে। তারা বলেছিল, আওয়ামী লীগ পদ্মাসেতু করতে পারবে না। রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করেছি আর রামপাল বিদ্যুৎকেন্দ্রও হয়েছে, সুন্দরবনেরও কোনো ক্ষতি হয় নাই।

ড. হাছান মাহ্মুদ বলেন, অনেক সূচকে আমরা আজকে ভারতকে পিছনে ফেলেছি। এখন পাকিস্তানের মিডিয়ায় বাংলাদেশের প্রশংসা করা হয়। সব সূচকে আজকে আমরা পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছি। আর এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের করণেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার কথা ভাবেন। তিনি বয়স্কভাতা, বিধাব ভাতা, প্রতিবন্ধীভাতা, স্বামী পরিত্যাক্তা মহিলাদের জন্য ভাতা ও মাতৃত্বকালীন ভাতা চালু করেছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ইদানীং কিছু কিছু পণ্যের দাম বেড়েছে, এটি সারা পৃথিবীতেই বেড়েছে। আমাদের দেশেও কিছুটা বেড়েছে কিন্তু তুলনামূলক কম। তবুও আমাদের প্রধানমন্ত্রী ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য দেয়ার ব্যবস্থা করেছেন, এটি অব্যাহত থাকবে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়।

এসময় তরুণ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষ ঔদ্ধত্য পছন্দ করে না। যারা দলের নাম ভাঙিয়ে ঔদ্ধত্য আচরণ করছে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরামর্শ দিয়ে তিনি তাদের বিনয়ী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান, আব্দুল ওদুদ দারা, আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের সদস্য আদিবা আনজুম মিতা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান ও বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাবলুসহ রাজশাহী মহানগর, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দূর্গাপুর উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: সোনালী ব্যাংক লিমিটেড এর সূবর্ণ জয়ন্তী পালন
Next: নওগাঁয় বাস-ট্রাক্টরের সংঘর্ষে শিশুসহ নিহত ৪

Related Stories

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

642441
Users Today : 1018
This Month : 48721
This Year : 613877
Total Users : 642441
Views Today : 4006
Total views : 2510573

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.