Skip to content
August 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সুদৃষ্টি দিতে হবে

নিউজডেস্ক October 26, 2021

সম্পাদকীয়ঃ মৌলিক অধিকার সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যে একটি মানবিক মর্যাদাশীল রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল, জনগণের কোনো অংশকে বাদ দিয়ে তা সম্ভব নয়। সবাইকে নিয়েই এগোতে হবে। ধর্ম-গোত্র-জাতিনির্বিশেষে সবার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সরকারের সুদৃষ্টি প্রদর্শন জরুরি। কেননা তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা সংবিধানেই বলা আছে।
কিন্তু ৫০ বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন এবং আছেন, তাঁরা প্রান্তিক জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। অনেক ক্ষেত্রেই আমরা দেখি কাজির গরু কিতাবে আছে, গোয়ালে নেই। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত গবেষণায় দেখা যায়, প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী বিভিন্ন সরকারি সেবা পেতে বৈষম্যের শিকার হচ্ছে। ‘সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অভিগম্যতা: জবাবদিহি ব্যবস্থার বিশ্লেষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করা হয়।
তাদের গবেষণায় মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠী, অ্যাসিড-সন্ত্রাসের শিকার, দলিত, চা-বাগানশ্রমিক, হিজড়া জনগোষ্ঠীর জীবনকথা উঠে এসেছে। এদের বাইরেও প্রান্তিক জনগোষ্ঠী আছে। রাষ্ট্রের কর্তব্য হলো সব নাগরিকের প্রতি সমান দৃষ্টি; যা অনেক ক্ষেত্রে উপেক্ষিত থাকে। সরকারি কর্মকর্তাদের অধিকাংশের দৃষ্টিভঙ্গি পক্ষপাতদুষ্ট ও দুর্বলকে তাঁরা উপেক্ষার চোখে দেখেন। ফলে বাজেট বা সরকারের উন্নয়ন কর্মসূচিতে এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে সামান্য বরাদ্দ থাকে, তা-ও তাঁরা পান না। প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই জানেন না সরকারি সেবা পেতে কোথায় যাবেন।
বেশ কয়েক বছর আগে জাতীয় মানবাধিকার কমিশন বৈষম্য বিলোপ আইনের যে খসড়া তৈরি করেছিল, তা-ও পাস হয়নি। খসড়া আইনটিও ত্রুটিপূর্ণ। অভিযোগ অনুসন্ধানকারী ও তদন্তকারী কর্মকর্তা এবং জাতীয় মানবাধিকার কমিশনকে জবাবদিহি করার বিষয়টির উল্লেখ নেই। প্রতিবেদনে বলা হয়, আইনগতভাবে সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিচয় ও তাদের ভূমি অধিকারের স্বীকৃতি নেই। গবেষণা অনুযায়ী, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এবং নীতিমালা, ২০১৫-এ অ্যাসিড-সন্ত্রাসের শিকার ভুক্তভোগীদের প্রতিবন্ধিতাসহ ব্যক্তি হিসেবে চিহ্নিত করে সরাসরি নিবন্ধনের সুযোগ রাখা হয়নি।
এ বৈষম্য রোধে টিআইবি উত্থাপিত ১০ দফা সুপারিশের মধ্যে আছে সরকারি প্রতিষ্ঠানের গণশুনানিতে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা নিয়ে আলাদা সময় বরাদ্দ করা এবং তাদের সমস্যা প্রকাশে উৎসাহিত করা; স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিতে সংরক্ষিত প্রতিনিধিত্ব সদস্যপদ তৈরি করা। এ ছাড়া সংবিধান প্রতিশ্রুত অন্তর্ভুক্তি, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার কথাও সুপারিশে আছে।
সংবিধানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার কথা থাকলেও তার যথাযথ বাস্তবায়ন না থাকা দুর্ভাগ্যজনক। ২০৩০ সালের মধ্যে সরকার যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন না করতে পারলে তা কখনোই সফল হবে না। টিআইবির সুপারিশ অনুযায়ী অবিলম্বে সরকার বৈষম্য বিলোপ আইন পাস করবে এটাই সকলের প্রত্যাশা। তবে কেবল আইন করলেই হবে না, সেই আইন বাস্তবায়ন করা যাঁদের দায়িত্ব, তাঁদের মানসিকতার পরিবর্তনে সরকারকে কার্যকরি পদক্ষেপ নিতে হবে।

Continue Reading

Previous: রোহিঙ্গা ক্যাম্পগুলোয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরী
Next: দ্রুত সব মানুষকে টিকার আওতায় আনতে হবে

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 12, 2026
রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

August 12, 2026
রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

August 12, 2026
দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি

দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি

August 12, 2026
গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ বোতল এসকাফ উদ্ধার

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ বোতল এসকাফ উদ্ধার

August 12, 2026
রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড

রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড

August 12, 2026
জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

August 12, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার

August 12, 2026

আরও খবর

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 12, 2026
রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

August 12, 2026
রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

August 12, 2026
দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি

August 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

279301
Users Today : 1970
This Month : 53352
This Year : 250737
Total Users : 279301
Views Today : 6399
Total views : 1001573

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.