Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

সীমান্ত বিরোধ নিরসনে চীন-ভুটান চুক্তি, সতর্ক ভারত

নিউজডেস্ক October 17, 2021

এফএনএস বিদেশ: অমীমাংসিত সীমান্ত বিরোধ নিরসনে ‘তিন দফা রোডম্যাপ’ নিয়ে চুক্তি করেছে চীন ও ভুটান। গত বৃহস্পতিবার করা ওই চুক্তির আওতায় রয়েছে ডোকলাম সীমান্ত। তিন দেশের সীমান্তে থাকা ওই অঞ্চলে চার বছর আগে ভুটানের দাবি করা অংশে সড়ক সম্প্রসারণের চেষ্টা চালায় চীন। ওই সময়ে ৭৩ দিন ধরে মুখোমুখি অবস্থান নেয় চীন ও ভারতের সেনাবাহিনী। এবার ওই বিরোধ নিরসনে চুক্তি করেছে বেইজিং-থিম্পু। তবে এতে ভারতকে রাখা হয়নি। এরপরই সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে দিল্লি। ভুটানের এক বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী লিয়োনপো টান্ডি দর্জি এবং চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী উ জিয়ানঘাও তিন দফা রোডম্যাপের সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তি সীমান্ত আলোচনায় নতুন গতি জোগাবে। ভুটান বলছে, পরস্পরের মঙ্গল কামনা, বোঝাপড়া ও মানিয়ে নেওয়ার মধ্য দিয়ে এ রোডম্যাপের বাস্তবায়ন সীমান্ত আলোচনার সফল পরিসমাপ্তি ঘটাবে, যা উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। এরপরই এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভুটান ও চীনের মধ্যে আজ (বৃহস্পতিবার) সমঝোতা স্মারক সই হওয়ার বিষয়টি আমরা আমলে নিয়েছি। সবাই জানেন ১৯৮৪ সাল থেকে চীন ও ভুটান সীমান্ত নিয়ে দরকষাকষি করছে। ভারতও একইভাবে দরকষাকষি করছে। খবর এনডিটিভির। ২০১৭ সালে ডোকলাম সীমান্তে ভারত ও চীনের মুখোমুখি অবস্থানের কারণে দুই পারমাণবিক ক্ষমতাধর প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ বেধে যাওয়ার উপক্রম হয়। ওই এলাকাটি নিজেদের বলে বরাবরই দাবি করে আসছে ভুটান। ভারতও ওই দাবিকে সমর্থন করে। তবে নিজেদের নিরাপত্তার স্বার্থেই ওই এলাকায় চীনের সড়ক সম্প্রসারণের বিরোধিতা করে ভারত। ওই ঘটনায় কয়েক দফা আলোচনার পর ৭৩ দিনের মুখোমুখি অবস্থানের অবসান ঘটে। অরুণাচল নিয়ে বাগ্যুদ্ধে বেইজিং-দিল্লি: ভারতের অরুণাচল প্রদেশ নিয়েও চীনের সঙ্গে বিরোধ রয়েছে। এ দুই দেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে মতপার্থক্য দীর্ঘ দিনের। এবার ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর অরুণাচল সফর ঘিরে নতুন করে বাগ্যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। ৯ অক্টোবর ওই রাজ্যের বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য দেন নাইডু। এরপরেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বিবৃতি দিয়ে বলেন, সীমান্ত সম্পর্কে চীনের অবস্থান খুব স্পষ্ট। চীন সরকার কখনও তথাকথিত অরুণাচল প্রদেশে ভারতের বেআইনি দখলদারিকে স্বীকৃতি দেয়নি। তাই ভারতীয় নেতার সেখানে যাওয়ার বিষয়টি দৃঢ়ভাবে বিরোধিতা করা হচ্ছে। ভারতীয় কূটনীতিকরা বলছেন, চীনের এই মন্তব্য গুরুত্বপূর্ণ। কারণ, সম্প্রতি তাওয়াং এলাকায় ভারত এবং চীনের সেনাদের হাতাহাতিতে জড়িয়ে পড়া। তখন ওই বিষয়টির সমাধান হতে কয়েক ঘণ্টা লেগে যায়। এরপরেই প্রায় ১০০ জন চীনা সেনা অরুণাচল সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হয়। চীনের অরুণাচল নিয়ে করা মন্তব্যের বিরোধিতা করে ভারতীয় কর্মকর্তা অরিন্দম বাগচী বলেন, চীনের সরকারি মুখপাত্রের মন্তব্য আমরা লক্ষ্য করেছি। এই ধরনের মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। সম্প্রতি দুই দেশের কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে। তবে এতে ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন। এর আগে গত মাসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। এতে দ্রুত সীমান্ত সংকট সমাধানে সম্মত হন তারা। এরপরও এই সংকটের সুরাহা হয়নি। বরং অরুণাচল নিয়ে সীমান্তে উত্তেজনা বাড়ছে।

Continue Reading

Previous: আফনিস্তানে মসজিদে হামলায় নিহত বেড়ে ৪৭, আইএসের দায় স্বীকার
Next: ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

515002
Users Today : 3319
This Month : 94373
This Year : 486438
Total Users : 515002
Views Today : 7497
Total views : 1817063

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.