Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

সড়ক উন্নয়নে এলজিইডির অস্বাভাবিক ব্যয়ের প্রস্তাব

নিউজডেস্ক October 13, 2021

আলো ডেস্ক এক্সক্লুসিভ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীণ সড়ক উন্নয়নে অস্বাভাবিক ব্যয়ের প্রস্তাব করেছে। বিটুমিনাস কার্পেটিং (বিসি) করতে প্রতি কিলোমিটারে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। অথচ বাস্তবে তাতে সর্বোচ্চ ১ কোটি টাকা ব্যয় হওয়ার কথা। আর আরসিসি (রড, সিমেন্ট, কংক্রিট) রাস্তা নির্মাণ করতে ২ কোটি ১৫ লাখ টাকা পর্যন্ত ব্যয় প্রাক্কলন করা হয়েছে। সেটিও অস্বাভাবিক প্রাক্কলন। সেখানে প্রতি কিলোমিটারে বড়জোর দেড় কোটি টাকা ব্যয় হতে পারে। রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পে এমন প্রস্তাব করা হয়েছে। কিন্তু অস্বাভাবিক ব্যয়ের ওই প্রস্তাব পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের চোখ এড়াতে পারেনি। সেজন্যই আপত্তি দিয়ে প্রস্তাবটি ফেরত পাঠানো হয়েছে। পরিকল্পনা কমিশন এবং এলজিইডি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, রাজশাহী বিভাগের ৮টি জেলার ৬৭টি উপজেলার পল্লী এলাকায় আধুনিক নাগরিক সুবিধা স্থাপন করে উন্নত যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করাই প্রকল্পের মূল উদ্দেশ্য। সেজন্য ১৬ দশমিক শূন্য ৯ শতাংশ উপজেলা সড়ক ও শূন্য দশমিক ৮৪ শতাংশ ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালী করতে প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট প্রকল্পে পরামর্শক খাতে ২৮ কোটি ৭৪ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। কিন্তু প্রতিটি প্রকল্পে কেন এভাবে পরামর্শ নিতে টাকা খরচ করতে হবে, তা নিয়ে বিশেষজ্ঞদের হাজারো প্রশ্ন রয়েছে। সূত্র জানায়, প্রকল্পটির জন্য ২ হাজার ৬০০ কোটি টাকা মোট ব্যয় ধরা হয়েছে। অনুমোদন পেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২৬ সালের জুনের মধ্যে তা বাস্তবায়ন করবে। ইতিমধ্যে প্রকল্পটি নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভার কার্যপত্রে বলা হয়েছে, বিদ্যমান পরিপত্র অনুযায়ী ২৫ কোটি টাকার ঊর্ধ্বে প্রাক্কলিত ব্যয় সংবলিত প্রকল্পের ক্ষেত্রে তৃতীয় পক্ষকে দিয়ে ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা সমীক্ষা) করানোর বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এই প্রকল্পে সংযোজিত সমীক্ষা প্রতিবেদনে স্থানীয়ভাবে প্রকল্প এলাকার কোনো তথ্য নেই। কেবল কিছু জাতীয় পরিসংখ্যান যুক্ত করা হয়েছে। তাছাড়া সমীক্ষা প্রতিবেদনে পরিকল্পনা বিভাগের নির্ধারিত ফরম্যাট অনুযায়ী তথ্য সংযোজন করা হয়নি। এমন অবস্থায় তৃতীয় পক্ষকে দিয়ে নির্ধারিত ফরম্যাট অনুযায়ী ফিজিবিলিটি স্টাডি করতে হবে। সূত্র আরো জানায়, প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ঠিকমতো না হলে সঠিকভাবে ব্যয় প্রাক্কলন করা যায় না। বরং অনেক সময় ধারণা করেই ব্যয় প্রস্তাব দেয়া হয়। এমনকি কখনো ইচ্ছা করেই বেশি ব্যয়ের প্রস্তাব করে। তার পেছনে দুর্নীতি ও কমিশন বাণিজ্যের মানসিকতা কাজ করে। কারণ শুরুতেই প্রকল্পের ব্যয় বাড়াতে পারলে ঠিকাদারের কাছ থেকে আগাম বেশি ঘুস নেয়া সহজ। এদিকে বিশেষজ্ঞদের মতে, প্রকল্পের অতিরিক্ত ব্যয়ের এমন ধরনের প্রস্তাব শুধু সংশোধন করার জন্য ফেরত নয়, বরং তাদের জবাবদিহির মধ্যে আনতে হবে। সেক্ষেত্রে দায়িত্বহীনতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া জরুরি। এমন কাজের ক্ষেত্রে পরামর্শক কেন লাগবে? আর লাগলেও এতো টাকা কেন ব্যয় হবে তা খতিয়ে দেখার দাবি রাখে। অন্যদিকে এ প্রসঙ্গে এলজিইডির পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) শেখ মোহাম্মদ মহসিন জানান, সুনির্দিষ্টভাবে একটি প্রকল্পের বিষয়ে বলা কঠিন। তবে যে কোনো প্রকল্পের ক্ষেত্রে নির্দিষ্ট একটি অঙ্কের বেশি ব্যয় হলে তা সমীক্ষা ছাড়া প্রস্তাব করার কথা নয়। কেননা একটি প্রকল্প যখন প্রস্তাব করা হয়, তখন অনেক ধাপ পার হয়েই পরিকল্পনা কমিশনে যায়। আর এলজিইডি পরিকল্পনা কমিশনের নির্দেশনা মেনে চলার চেষ্টা করে। এ প্রসঙ্গে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী জানান, উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা যদি সঠিক না হয় তাহলে ধরে নিতে হবে গোড়াতেই গলদ। কেননা তার ফলে প্রকল্প প্রস্তাবে যেমন নানা ত্রুটি-বিচ্যুতি থাকে, তেমনই বাস্তবায়ন পর্যায়ে গিয়েও নানা জটিলতা দেখা দেয়। শেষ পর্যন্ত সময়মতো বাস্তবায়ন হয় না। আর প্রকল্পের মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ও বেড়ে যায়, যা অনাকাক্সিক্ষত। সেজন্য উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব থাকলে তা পরিকল্পনা কমিশনকে আরও শক্তভাবে দেখা প্রয়োজন।

Continue Reading

Previous: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাং
Next: বরাদ্দের টাকা নয়-ছয়ের অভিযোগ ছাতনাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

Related Stories

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

515244
Users Today : 3561
This Month : 94615
This Year : 486680
Total Users : 515244
Views Today : 8545
Total views : 1818111

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.