Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

‘৫ প্রদেশে মেয়েদের লেখাপড়া করার অনুমতি দিয়েছে তালেবান’

নিউজডেস্ক October 18, 2021

এফএনএস বিদেশ: জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা- ইউনিসেফ জানিয়েছে, আফগানিস্তানের পাঁচটি প্রদেশের গার্লস স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান সরকার। এই পাঁচ প্রদেশ হচ্ছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালখ, জুযজান ও সামানগান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উরুজগান। তালেবান সেপ্টেম্বর মাসে আফগানিস্তানে একটি অন্তর্বর্তী সরকার গঠন করার ঘোষণা দিলেও এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। যেসব গুরুত্বপূর্ণ কারণ দেখিয়ে আন্তর্জাতিক সমাজে তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না সেগুলোর অন্যতম হচ্ছে মেয়েদের লেখাপড়া করার অনুমতি না দেওয়া। ইউনিসেফের উপ-প্রধান ওমর আবদি গত সপ্তাহে কাবুল সফর শেষ করে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পৌঁছে সাংবাদিকদের বলেন, আফগানিস্তানের মোট ৩৪ প্রদেশের মধ্যে পাঁচটির গার্লস স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান। তিনি বলেন, তালেবান শিক্ষামন্ত্রী তাকে জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকপর্যায়ের মেয়েরা যাতে স্কুলে যেতে পারে সে লক্ষ্যে তালেবান সরকার একটি ‘গঠনকাঠামো’ ঠিক করার কাজ চালিয়ে যাচ্ছে। আগামী এক থেকে দু’মাসের মধ্যে এ কাজ সম্পন্ন হলে সকল আফগান ছাত্রী স্কুলে যেতে পারবে। ইউনিসেফ উপ-প্রধানের সর্বসাম্প্রতিক বক্তব্য সম্পর্কে তালেবানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে তালেবান বলেছিল, ইসলামি শরিয়া বহাল রেখে মেয়েরা কীভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে লেখাপড়া চালিয়ে যেতে পারে সে লক্ষ্যে আইন তৈরির কাজ চলছে। পার্সটুডে

Continue Reading

Previous: ভারতের কেরালায় অতিবৃষ্টি ও বন্যায় নিহত ১৮
Next: শিয়া মসজিদগুলোর নিরাপত্তা দেবে তালেবান: কান্দাহারের পুলিশ প্রধান

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026
রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

September 13, 2026
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

September 13, 2026
বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

September 13, 2026
কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

511864
Users Today : 181
This Month : 91235
This Year : 483300
Total Users : 511864
Views Today : 344
Total views : 1809910

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.