Skip to content
July 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিক্ষাঙ্গন

এক যুগ আইনি লড়াই শেষে স্বপদে ফিরলেন কলেজ অধ্যক্ষ

নিউজডেস্ক October 19, 2021

আলো ডেস্ক : দীর্ঘ আইনি লড়াই করে অবশেষে গাজীপুরে শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের (নবজাতীয়করণকৃত) অধ্যক্ষ পদে বহাল হয়েছেন তোফাজ্জল হোসেন আখন্দ। ২০০৯ সালে জোরপূর্বক তাকে কলেজ থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে আদালতে শরণাপন্ন হলে ১২ বছর সাত মাস পর তিনি স্বপদে ফিরে আসার আদেশ পান। কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আবেদনের পর শনিবার থেকে তিনি কাজে যোগ দেন। এর আগে, ৩০ সেপ্টেম্বর গাজীপুরের পঞ্চম সিনিয়র জজ আদালত তার স্বপদে বহাল হওয়ার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন অধ্যক্ষের আইনজীবী এএএম আমানুল্লাহ ফরিদ। অধ্যক্ষ তোফাজ্জল হোসেন আখন্দ জানান, ২০০৫ সালে তিনি অধ্যক্ষ পদে নিয়োগ লাভ করে দায়িত্বরত ছিলেন। কিন্তু ২০০৯ সালে জোর করে কলেজ থেকে বের করে সাদা কাগজে স্বাক্ষর নেয় তৎকালীন পরিচালনা পরিষদ। পরে রাজনৈতিক নেতাকর্মী ও পরিচালনা পরিষদকে ব্যবহার করে ওই সময়ে কলেজের উপাধ্যক্ষ নুরুন্নবী আকন্দ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বহাল হন। বিভিন্নভাবে চেষ্টা করেও কলেজে প্রবেশ করতে না পেরে তিনি গাজীপুর আদালতে দেওয়ানী মোকাদ্দমা দায়ের করেন। পরে পঞ্চম সিনিয়র জজ আদালতে তা বদলি হয়। দীর্ঘ শুনানি শেষে অধ্যক্ষকে স্বপদে বহাল মর্মে রায় দেন। এখন থেকে তার দায়িত্বপালনে আর কোনো বাধা রইল না। তিনি বলেন, একজন শিক্ষক হিসেবে এটা আমার কাছে ছিল চরম অপমানের। তাই এমন অন্যায় আমি মেনে নিতে পারিনি। বিধি অনুযায়ী বয়স হয়ে যাওয়ায় আমার চাকরির মেয়াদকাল আর কয়েকমাস আছে। আদালতের আদেশে সত্যের জয় হয়েছে। বাকি কয়েক মাস আমি সুশৃঙ্খলভাবে দায়িত্বপালন করতে চাই। কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, অধ্যক্ষ মামলার আদেশের কপিসহ যোগদানের অনুমতি চেয়েছেন। আদালতের আদেশ অনুযায়ী তিনি শনিবার থেকে কর্মস্থলে যোগ দিয়েছেন।

Continue Reading

Previous: ইন্টারনেটে অন্য ব্যাংকে টাকা পাঠাতে ১০ টাকা মাশুল
Next: দেশে বসেই বিদেশিদের ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট তৈরি, গ্রেপ্তার ১

Related Stories

মান্দা উপজেলায় এমপি টিপুর আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলায় এমপি টিপুর আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

July 30, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

July 30, 2026
রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি

রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি

July 30, 2026
রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন

রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন

July 30, 2026
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

July 30, 2026
মান্দা উপজেলায় এমপি টিপুর আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

মান্দা উপজেলায় এমপি টিপুর আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

July 30, 2026
আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি

আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি

July 30, 2026
ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান

ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান

July 30, 2026
রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন বিষপুর ফেরিঘাট (পদ্মা গার্ডেন) এলাকার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে

রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন বিষপুর ফেরিঘাট (পদ্মা গার্ডেন) এলাকার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে

July 29, 2026

আরও খবর

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

July 30, 2026
রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি

July 30, 2026
রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন

July 30, 2026
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

July 30, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

221403
Users Today : 245
This Month : 168918
This Year : 192839
Total Users : 221403
Views Today : 1956
Total views : 810032

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.