Skip to content
July 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

দেশে বসেই বিদেশিদের ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট তৈরি, গ্রেপ্তার ১

নিউজডেস্ক October 19, 2021

আলো ডেস্ক : রাজধানীর মিরপুর থেকে রায়হান ফরাজী রাব্বি নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সিটিটিসির দাবি, রাব্বি ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণা করতেন। আর গ্রাহক পেতে তিনি ফেসবুক-ইউটিউবে বিজ্ঞাপনও দিতেন। গত সোমবার মিরপুরের সেনপাড়ায় অভিযান চালিয়ে সিটিটিসির সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ রাব্বিকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন অভিযানিক দলের প্রধান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপ। সিটিটিসি জানিয়েছে, আটক রায়হান ফরাজী রাব্বির বাসা থেকে একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে, যাতে বিদেশি নাগরিকদের ভুয়া আইডি কার্ড প্রস্তুত অবস্থায় পাওয়া গেছে। এ ছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও পাঁচটি হার্ড ড্রাইভসহ একটি সিপিইউ জব্দ করা হয়েছে। সাইবার পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি স্বীকার করেন যে, ২০১৭ সাল থেকে তিনি জাল কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত। এ পর্যন্ত বিভিন্ন দেশের নাগরিকদের সহস্রাধিক ভুয়া ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, পাসপোর্ট প্রস্তুত ও এডিট করেছেন। বিভিন্ন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তিনি ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন (ভার্চুয়াল মানি) সংগ্রহ করতেন। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, গ্রেপ্তার ব্যক্তি বিভিন্নজনকে সুবিধা পাইয়ে দিতে লাইসেন্স-পাসপোর্ট ইত্যাদি এডিট করে তাদের ইমেইলের মাধ্যমে সরবরাহ করতেন। পাশাপাশি তিনি বাংলাদেশের আইন বহির্ভূত ই-ট্রানজেকশনের মাধ্যমে বিটকয়েন সংগ্রহ করতেন। প্রতারণার কাজে রায়হান রাব্বি ফেইক আইডিমেকার ইমেইলটি ব্যবহার করতেন। তার বিরুদ্ধে কাফরুল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলেও জানান সিটিটিসির এই কর্মকর্তা।

Continue Reading

Previous: এক যুগ আইনি লড়াই শেষে স্বপদে ফিরলেন কলেজ অধ্যক্ষ
Next: শপথ নিলেন হাইকোর্টে স্থায়ী হওয়া ৯ বিচারপতি

Related Stories

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

219307
Users Today : 2575
This Month : 166822
This Year : 190743
Total Users : 219307
Views Today : 24905
Total views : 783263

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.