Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বাজেট বাস্তবায়নে দক্ষতার পরিচয় দিতে হবে

নিউজডেস্ক January 20, 2022

স ম্পা দ কী য়ঃ যে কোন সরকারের জন্য বাজেট নির্ধারন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। বাজেট হলো সরকারের এক বছরের আয়-ব্যয়ের আগাম হিসাব। সেবা থেকে শুরু করে বিভিন্ন খাতে রাষ্ট্রের নাগরিকরা যে সেবা ও উন্নয়ন পেতে চায় বা রাষ্ট্র যে সেবা নিশ্চিত করতে চায়, তা এই বাজেটের মধ্য দিয়ে নির্ধারিত হয়। বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়, তার ওপর নির্ভর করে দেশের উন্নয়ন কর্মকাণ্ড। শুধু অবকাঠামোগত নয়, সব ধরনের উন্নয়নই বাজেটের ওপর নির্ভরশীল। দেশের শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতেই বরাদ্দ থাকে বাজেটে।

সুষ্ঠু ও পরিকল্পিত বাজেট নির্ধারন করা খুবই গুরুত্বপূর্ণ। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো অনুমিত বাজেটের বাস্তবায়ন। বাজেট বাস্তবায়নের ওপর নির্ভর করে দেশের অর্থনীতির ভালো-মন্দ। আর বাস্তবায়ন নির্ভর করে সুশসন ও দক্ষ ব্যবস্থাপনার ওপর। অবশ্য গত দুই বছর করোনার অভিঘাতে অনেক প্রকল্পই বাধাগ্রস্ত হয়েছে। ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণার আগে মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হয়। ফলে উন্নয়নকাজ অনেকটাই স্থবির ছিল। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে করোনা নিয়ন্ত্রণে ছিল।

ব্যবসা-বাণিজ্যও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে। তার পরও আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নে ২ শতাংশ পিছিয়ে আছে অর্থ মন্ত্রণালয়। জানা যায়, চলতি অর্থবছর এডিপিতে গত অর্থবছরের চেয়ে কম ব্যয় হয়েছে। চলতি অর্থবছর এডিপি ধরা হয়েছে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। ছয় মাসে এডিপি ব্যয় হয়েছে মাত্র ৩৪ হাজার ২৪৯ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এডিপিতে ব্যয় হয়েছিল ৩৬ হাজার ২১৯ কোটি টাকা।

২০২১-২২ অর্থবছরের মাঝামাঝি এসে অগ্রগতির হার নিয়ে অর্থ বিভাগ যে প্রতিবেদন তৈরি করেছে, তাতে দেখা যাচ্ছে, অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার ব্যয় করতে পেরেছে মাত্র এক লাখ ৪৯ হাজার ৮১৬ কোটি টাকা। সেই হিসাবে বাজেট বাস্তবায়িত হয়েছে মাত্র ২৫ শতাংশ, যা গত অর্থবছর ছিল ২৭ শতাংশ। বাজেট বাস্তবায়ন করতে হলে সরকারকে অর্থবছরের বাকি ছয় মাসে ৭৫ শতাংশ বা চার লাখ ৫২ হাজার ৯৫১ কোটি টাকা ব্যয় করতে হবে।

এটি স্পষ্ট যে, অর্থনীতিতে করোনার বিরূপ প্রভাব পড়েছে। জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। বাজার ঊর্ধ্বমুখী। কারণে-অকারণে বাড়ছে জিনিসপত্রের দাম। নতুন কর্মসংস্থান নেই। করোনাকালে বেড়েছে বেকারত্ব। এ দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত উভয় শ্রেণির মানুষের আয় কমেছে। এ অবস্থায় দেশের বেশির ভাগ মানুষের জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্য দেওয়াই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেট বাস্তবায়নে সরকারকে দক্ষতার পরিচয় দেবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: রাবিতে ছিনতাই ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় প্রক্টরিয়াল বডির অপসারণ চান শিক্ষার্থীর
Next: মড়ার ওপর খাড়ার ঘা গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.