Skip to content
April 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

অবশেষে শুটিংয়ে নামছেন পরীমণি

নিউজডেস্ক October 10, 2021

এফএনএস বিনোদন: গত কিছুদিন নানাধরনের বৈরি আবহাওয়ায় পার করেছেন চলচ্চিত্র ‘গুনিন’র প্রধান দুই চরিত্র পরীমণি ও শরিফুল রাজ। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় থেকে বেঁচে ফিরেছেন রাজ। প্রায় সুস্থ হয়েছেন তিনি, ডান হাতে এখনও চোট রয়েছে খানিক। আর মামলা-মোকদ্দমায় জেরবার অবস্থা পরীর। সোমবার থেকে শুটিংয়ে নামছেন তিনি। গত আগস্টের প্রথম সপ্তাহে মাদক মামলায় গ্রেফতারের পর আর শুটিং করেননি এই তারকা। তাই ভক্তরাও অপেক্ষা করছেন তার এই ফেরার পথে। এদিকে সোমশুরু হচ্ছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘গুনিন’র কাজ। কাজ হবে ঢাকার বাইরে, ব্রাক্ষণবাড়িয়া হয়ে মানিকগঞ্জে। এতে প্রথম দিন থেকেই অংশ নেওয়ার কথা রয়েছে শরিফুল রাজ ও পরীমণির। যদিও এসব তথ্য গোপন রাখতে চান ‘মনপুরা’খ্যাত এই নির্মাতা। গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমরা শুটিং স্পটে রোববার এসেছি। সোমবার থেকে শুটিং শুরু। তবে জায়গার নামটা গোপন রাখতে চাই। কারণ যেখানে শুটিং করবো, সেখানে ইতোমধ্যেই বাজার জমে গেছে। মানুষ ভিড় করছেন। সকালে প্রশাসন দিয়ে সেই বাজার ভাঙা হয়েছে। জানি না কাল কী হবে!’ জানা যায়, প্রথম লটে টানা পাঁচ দিন শুটিং হবে ব্রক্ষণবাড়িয়ায়। এরপর লোকেশন পরিবর্তন করে ‘গুনিন’ টিম যাবে মানিকগঞ্জ। সেখানে আরও ১৫ দিন কাজ চলবে। ‘গুনিন’ সিনেমায় পরীমণি-শরিফুল রাজ ছাড়াও আছেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালামসহ অনেকে। এদিকে, ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর এই প্রথম একসঙ্গে সামনে এলেন পরীমণি ও শরিফুল রাজ। হয়েছে অল্প বিস্তর ফটোশুট। পরী তার ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে রয়েছেন নির্মাতা সেলিমও। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘একটু ঝড় বৃষ্টি’!

Continue Reading

Previous: ভরণপোষণের অর্থ চেয়েছেন শ্রাবন্তী
Next: মানবপাচারের কাহিনি নিয়ে চলচ্চিত্র ‘জলরঙ’

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.