Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

ওবায়দুল কাদের ও হাছান মাহমুদরা স্মৃতিভ্রমের মধ্যে পড়েছেন: রিজভী

নিউজডেস্ক October 19, 2021

আলো ডেস্ক : ‘কুমিল্লার ঘটনায় বিএনপি দায়ী’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলছেন, মেডিকেল সায়েন্সে ডিমেনশিয়া নামে একটি কথা রয়েছে। দুইদিন আগে বা দুই ঘণ্টা আগে আমি যা বলেছিলাম তা ভুলে গেছি। এই ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমের মধ্যে পড়েছেন ওবায়দুল ও হাছান মাহমুদরা। তারা ডিমেনশিয়ায় ভুগছেন। গত পরশু যা বলেছেন আজ তার উল্টো কথা বলছেন। গতকাল সোমবার দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রিজভী বলেন, আজ যে নৈরাজ্যকর অবস্থা, ভয়-ভীতি এই পরিস্থিতি তৈরি করেছে সরকার। অত্যন্ত কৃত্রিমভাবে সারাদেশে এ অবস্থা সৃষ্টি করা হয়েছে। করোনার ব্যর্থতা, মানুষকে সুচিকিৎসা দিতে না পারা, মানুষের খাদ্য নিশ্চিত করতে না পারা, মানুষের জীবনের নিরাপত্তা না দেওয়া ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি মোকাবিলা করতে না পারায় আজ কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে। মানুষের দৃষ্টি যাতে ওই দিকে যায় সেজন্য। সরকারের এসব ব্যর্থতা যেন মানুষ আলোচনা করতে না পারে সেজন্য ওই ঘটনা। তিনি বলেন, আজ করোনা মহামারিতে মানুষ আর্তনাদ করছে। বিনা চিকিৎসায় বিভিন্ন হাসপাতালে মানুষের জীবন চলে যাচ্ছে। ঢাকার দু-একটা হাসপাতাল ছাড়া মানুষ ওষুধ পাচ্ছে না, চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে না। ঢাকার অবস্থা বিপন্ন, ঢাকার বাইরে মফস্বলের অবস্থা আরও ভয়ঙ্কর। সেটা মোকাবিলা করার ক্ষমতা এই সরকারের নেই। সুতরাং, জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে এমন কোনো অমানবিক কাজ নেই যা সরকার করছে না। রিজভী বলেন, আজ মানুষের নিরাপত্তা নেই। সংখ্যালঘুরা নিরাপদ জীবনযাপন করতে পারছেন না। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে তারা জীবনযাপন করছেন। আজ যারা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগ তারা বিএনপির নেতাকর্মীরা পাতালে থাকলেও তাদের খুঁজে বের করে মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে। আর কুমিল্লা, হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এত বড় একটা ঘটনা ঘটলো সরকারের গোয়েন্দা সংস্থা কিছুই বলতে পারলো না। তিনি বলেন, সরকারের মন্ত্রীরা একের পর এক আজেবাজে কথা বলছেন। মিথ্যাচার করে সমাজের মধ্যে বিভেদ-বিভাজন সৃষ্টি করছেন। কয়েকদিন আগে ওবায়দুল কাদের সাহেব বলেছেন- বিএনপি আন্দোলন করতে পারে না, তাদের আন্দোলন করার ক্ষমতা নেই। আর গতকাল (গত রোববার) হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদের সাহেব বলেছেন, এসব ঘটনার জন্য বিএনপি দায়ী। রিজভী বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে জনগণের পক্ষে, বিএনপি মানুষের পক্ষে কাজ করছে। তাই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামেই জিয়াউর রহমান ফাউন্ডেশন গড়ে উঠেছে। জিয়াউর রহমানের যে আদর্শ সেই ১৯ দফাকে ধারণ করেই জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের মানবসেবামূলক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এই সরকারের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক তারেক রহমান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মানবসেবা আদর্শ হিসেবে নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দুস্থদের কাছে ছুটে যায়। তারা বন্যায় ত্রাণ বিতরণ করে, শীতে কম্বল বিতরণ করে। করোনার সময়ও ঢাকাসহ সারা বাংলাদেশে জিয়াউর রহমান ফাউন্ডেশন খাদ্য বিতরণ করেছে, অক্সিজেন দিয়েছে। এজন্য আমি তাদের মঙ্গল ও সাফল্য কামনা করি। এসময় জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সরদার মো. নূরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তিচ্ছু ৯৫ হাজার ৬২২ জন
Next: রংপুরের এসপি বিপ্লবসহ ৭ কর্মকর্তাকে বদলি

Related Stories

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
“কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতির কৃতজ্ঞতা প্রকাশ”
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতির কৃতজ্ঞতা প্রকাশ”

July 29, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

217566
Users Today : 834
This Month : 165081
This Year : 189002
Total Users : 217566
Views Today : 14530
Total views : 772888

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.