Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বন্ধ হোক শব্দ দূষণ

নিউজডেস্ক October 21, 2021

রাজধানী ঢাকার শব্দ দূষণের পরিমাণ বেড়ে গেছে। পুরো মহানগরীর রাজপথগুলো যানজটের কারণে যন্ত্রচালিত গাড়িগুলো গালাতার হর্ন বাজাতে থাকে। অসংখ্য গাড়ির হর্নের আওয়াজে পথচারী বা গাড়িতে অবস্থানকারী মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। পথের পাশে স্কুল, কলেজ বা হাসপাতাল আছে কি না, তা নিয়ে কারো মাথা ব্যথা নাই। হাতের কাছে হর্ন আছে, যতো উচ্ছে বাজাও। কখনো কখনো মনে হয় গাড়িগুলো হর্ন বাজানোর প্রতিযোগিতায় মেতেছে। হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ হলেও দেদারসে সবাই তা ব্যবহার করছেন। অথচ এসব দেখভাল করার কাউকে দেখা যায় না। বাংলাদেশের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ অনুসারে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতের আশেপাশের ১০০ মিটার পর্যন্ত নীরব এলাকা হিসেবে চিহ্নিত। এসব এলাকায় রাতে ৪০ ডেসিবল ও দিনে ৫০ ডেসিবল শব্দ মাত্রা নির্ধারণ করা আছে। কিন্তু যন্ত্রচালিত গাড়িগুলো তা মানছে কিনা তা মনিটরিংয়ের বিষয়টি চোখে পড়েনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের বর্ধিত ভবন-২-এর পেছনের রাস্তার গড় শব্দ মাত্রা প্রায় ৮০ ডেসিবল। এতে ওই আবাসিক হলে বসবাসরত ছাত্রদের শুধু পড়াশুনার ক্ষতি হচ্ছে না, সাথে স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ছেন তারা। অন্যদিকে রাস্তার অপর পাশে শেখ হাসিনা বার্ন এ- প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট অবস্থিত। সেখানে অনেক মরণাপন্ন রোগী স্বাস্থ্য সেবা নিতে অবস্থান করেন। সেদিকে কেউ লক্ষ্য না করে গাড়ি চালকরা হর্ন বাজিয়ে নির্বিঘেœ যাওয়া আসা করছেন। অবশ্য বিশ্ববিদ্যালয় ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হল কর্তৃপক্ষ শব্দ দূষণ রোধে ব্যবস্থা গ্রহণের জন্যে বারবার আবেদন নিবেদন করে দৃশ্যত কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় নি। কর্তৃপক্ষ যেন লাগাতার শীত নিদ্রায় ব্যস্ত।
এমন অবস্থা সারা রাজধানীর। শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল সামনে হর্ন বাজানো নিষেধ লিখা সাইন রোডে রাস্তার দুপাশে টাঙ্গানো থাকলেও সেদিকে কোনো গাড়ি চালকের দৃষ্টি নেই। যানজটে পড়ে হর্ন বাজাবার প্রতিযোগিতায় ব্যস্ত সবাই। তাতে যে শব্দ দূষণ হচ্ছে, তা নিয়েও ভাবনা নেই কারো। তারা যে আইন অমান্য করছেন, তাও ভাবেন না কেউ। এজন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কোনো চালককে শাস্তি দিয়েছেন তাও শোনা যায় না।
এমনিতেই ঢাকার বাতাসে ধুলাবালির কারণে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে আছে। তারপর শব্দ দূষণের প্রতিক্রিয়ায় আরো অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। একটু সচেতন হলেই শব্দ দূষণ থেকে বেরিয়ে আসা সম্ভব, সম্ভব স্বাস্থ্য সুরক্ষা করা। এজন্য আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা বাড়াতে হবে। সেই সাথে শব্দ দূষণ প্রবণ এলাকায় সংশ্লিষ্টদের জোর মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে। আর তা যতদ্রুত সম্ভব, ততোই মঙ্গল।

Continue Reading

Previous: পৃথিবী হোক শিশুদের নিরাপদ আশ্রয়
Next: শিখন ঘাটতির ঝুঁকিতে বিদ্যালয় শিক্ষার্থীরা

Related Stories

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026
দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

217277
Users Today : 545
This Month : 164792
This Year : 188713
Total Users : 217277
Views Today : 6934
Total views : 765292

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.