Skip to content
August 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

নিউজডেস্ক March 18, 2026

আলো ডেস্ক: প্রতিনিয়ত বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করছে তরুণেরা। তবে, যত তরুণ বাজারে ঢুকে তার অর্ধেকও চাকরি পায়নি। এ তথ্য জানিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট। তিনি বলেছেন, গত এক দশকে বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করা তরুণদের প্রায় অর্ধেকই চাকরি পাননি। কর্মসংস্থানের ক্ষেত্রে তরুণীদের পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব তথ্য তুলে ধরেন। তিন দিনের সফর শেষে গতকাল মঙ্গলবার জোহানেস ঢাকা ছাড়েন। বিবৃতিতে বলা হয়, গত এক দশকে দেশের শ্রমবাজারে প্রায় এক কোটি ৪০ লাখ তরুণ প্রবেশ করেছেন। এর বিপরীতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মাত্র ৮৭ লাখের মতো। ফলে একটি বড় অংশ কর্মহীন থেকে যাচ্ছে, যা অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে চাপ তৈরি করতে পারে। ঢাকায় অবস্থানকালে জোহানেস অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বিবৃতিতে তিনি জানান, সরকার বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য অর্জনে বিশ্বব্যাংক সহায়তা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে যুব ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা এবং কর্মসংস্থান বাড়াতে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের সংস্কার দ্রুত বাস্তবায়ন জরুরি বলেও মন্তব্য করেন জোহানেস জাট। বিবৃতিতে বলা হয়, সদস্য দেশগুলোতে এমন অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে বিশ্বব্যাংক, যেখানে প্রবৃদ্ধির সুফল সরাসরি কর্মসংস্থানে রূপ নেয়। এ লক্ষ্যে ভৌত ও মানবিক অবকাঠামোতে বিনিয়োগ, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং বেসরকারি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে।
এক দশকে চাকরি পাননি

Continue Reading

Previous: বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ
Next: প্রশাসক ও ভিসি পদে দলীয় নিয়োগ জুলাই স্পিরিটের পরিপন্থি: জামায়াত

Related Stories

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026
দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

August 18, 2026
রাজশাহীতে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে লফস এর মানববন্ধন

রাজশাহীতে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে লফস এর মানববন্ধন

August 18, 2026
বাগমারায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাগমারায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

August 18, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 18, 2026
রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর

August 17, 2026

আরও খবর

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026
দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

August 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

326837
Users Today : 5776
This Month : 100888
This Year : 298273
Total Users : 326837
Views Today : 21494
Total views : 1186483

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.