Skip to content
June 7, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিউজডেস্ক April 2, 2026

স্টাফ রিপোর্টার
বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে রাজশাহী অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষার্থে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “পদ্মা নদী বাঁচলে, রাজশাহী বাঁচবে; ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত কর; অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করতে হবে; রাজশাহীর পদ্মা নদীকে ক্যাপিটাল ড্রেজিং করে পরিবেশ বাঁচাও, কৃষি ও কৃষক বাঁচাও, মানুষ বাঁচাও” শীর্ষক ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও রাজশাহীর পদ্মা নদীসহ দেশের অন্যান্য নদীগুলো আজ মরুভূমিতে পরিণত হচ্ছে। খরা মৌসুমে পদ্মায় পানি থাকে না, নদীগুলো চরে পরিণত হচ্ছে। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে সেচ ব্যবস্থায় কৃষকদের চরম বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় নদীখেকোরা অবৈধভাবে বালি উত্তোলন করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
বক্তারা আরও বলেন, “বরেন্দ্র অঞ্চলের তৃষ্ণার্ত মানুষের হাহাকার বন্ধ করতে চাইলে দৃশ্যমান ও টেকসই সমাধানের ব্যবস্থা নিতে হবে। পানি ছাড়া জীবন ও প্রকৃতি-উভয়ই অচল। এই সংকট মোকাবেলায় দেরি করার অর্থ হলো একটি বিশাল জনপদকে স্থায়ী বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া। পদ্মা নদী বাঁচলেই রাজশাহী বাঁচবে। ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি জানাই। পাশাপাশি রাজশাহীর পদ্মা নদীকে ক্যাপিটাল ড্রেজিং করে নদীতে পূর্বের ধারা ফিরিয়ে আনতে হবে। বর্তমান সরকার নির্বাচন-পূর্ববর্তী সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে যা ঘোষণা করেছিলেন, সেই পদ্মা নদীর ওপর ‘পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প’ অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চাই।”
এছাড়া বক্তারা রাজশাহীর চিকিৎসাব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাজশাহী শিক্ষা নগরী, শান্তির নগরী, পরিচ্ছন্ন নগরী এবং সুচিকিৎসার নগরী হিসেবে সর্বজনস্বীকৃত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ৫৩ জন শিশু অকালে প্রাণ হারিয়েছে।” চিকিৎসাসেবা প্রদানে যাদের গাফিলতি রয়েছে, তাদের দৃষ্টান্তমূলক ও কঠিন শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রাজশাহী জেলার সভাপতি মাহমুদ হোসেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাপা রাজশাহী জেলার সাবেক সভাপতি জামাত খান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মোছাঃ সেলিনা বেগম।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রাজশাহী জেলার সহ-সভাপতি এবং রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জুয়েল কিবরিয়া। গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুন। ছাত্র মৈত্রী রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক সমাজকর্মী সম্রাট রায়হান। দুর্গাপুর উপজেলার সাবেক প্যানেল চেয়ারম্যান রুপালি খাতুন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পবা উপজেলার সভাপতি রহিমা বেগম প্রমুখ।
পদ্মা ব্যারেজ নির্মাণ

Continue Reading

Previous: রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ l
Next: ৫ বছরে ২৫ কোটি’ বৃক্ষরোপণ রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরু l

Related Stories

দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l
  • আন্তর্জাতিক
  • ইসলামিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l

June 7, 2026
নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

June 7, 2026
লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

June 6, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l

দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l

June 7, 2026
নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

June 7, 2026
লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

June 6, 2026
পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

June 6, 2026
বাগমারায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও চিত্র প্রদর্শন

বাগমারায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও চিত্র প্রদর্শন

June 6, 2026
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে সহায়তা দেবে তুরস্ক, সমঝোতা স্মারক সই

প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে সহায়তা দেবে তুরস্ক, সমঝোতা স্মারক সই

June 6, 2026
প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গঠনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গঠনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

June 6, 2026
রাজনীতি ও গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

রাজনীতি ও গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

June 6, 2026

আরও খবর

দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l
  • আন্তর্জাতিক
  • ইসলামিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l

June 7, 2026
নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

June 7, 2026
লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

June 6, 2026
পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

June 6, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.