Skip to content
June 7, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মিথ্যা জমি দখলের অভিযোগ কৃষক দল নেতার সংবাদ সম্মেলন

নিউজডেস্ক April 16, 2026

স্টাফ রিপোর্টার
মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. শরফুজ্জামান শামিম। বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজশাহী সিটি প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে শামিম দাবি করেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। এর মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং তাঁর রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত কথিত মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমা ইয়াসমিন শিখা ও তাঁর স্বামী হাসানুজ্জামান বাবু পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছেন। একই সঙ্গে তিনি তাঁদের বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগও তোলেন।
সংবাদ সম্মেলনে শামিম জমির মালিকানা ও ক্রয়-বিক্রয়ের ধারাবাহিক তথ্য তুলে ধরে বলেন, সংশ্লিষ্ট জমিটি মূল মালিকদের কাছ থেকে যথাযথ কাগজপত্র যাচাই-বাছাই করে ক্রয় করা হয়েছে। জমির সীমানা নির্ধারণ ও বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
তিনি অভিযোগ করেন, ২০১৯ সালে প্রতিপক্ষ জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙে জমির একটি অংশ দখলের চেষ্টা করে এবং এ বিষয়ে প্রতিবাদ করলে জমির পূর্ব মালিককে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
সম্প্রতি পুনরায় সীমানা প্রাচীর নির্মাণের সময় পুলিশ এসে কাজ বন্ধ করে দেয় এবং উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেয় বলে জানান তিনি। শামিম বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলেছেন।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমির প্রকৃত মালিক মো. বাদশা মিয়া এবং নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা স্পষ্ট হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Continue Reading

Previous: শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
Next: রাজশাহীতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি ৬ দফা বাস্তবায়নের দাবী

Related Stories

নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

June 7, 2026
লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

June 6, 2026
পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

June 6, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

June 7, 2026
লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

June 6, 2026
পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

June 6, 2026
বাগমারায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও চিত্র প্রদর্শন

বাগমারায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও চিত্র প্রদর্শন

June 6, 2026
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে সহায়তা দেবে তুরস্ক, সমঝোতা স্মারক সই

প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে সহায়তা দেবে তুরস্ক, সমঝোতা স্মারক সই

June 6, 2026
প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গঠনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গঠনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

June 6, 2026
রাজনীতি ও গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

রাজনীতি ও গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

June 6, 2026
রাহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

রাহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

June 6, 2026

আরও খবর

নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

June 7, 2026
লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

June 6, 2026
পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

June 6, 2026
বাগমারায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও চিত্র প্রদর্শন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও চিত্র প্রদর্শন

June 6, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.