Skip to content
September 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

নিউজডেস্ক February 6, 2026

তথ্যবিবরণী
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস। ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’Ñ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার । উদ্বোধন শেষে গণগ্রন্থাগার চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় টুকটুক তালুকদার বলেন, বর্তমান সময়ে আমরা কেউ বই হাতে নিতে অভ্যস্ত নই। লাইব্রেরিগুলোতে দেখা যায় পাঠকের খুব অভাব। একসময় দেখা যেত লাইব্রেরিতে পাঠকে ভরপুর থাকতো। এখন পাঠকের অভাবে লাইব্রেরিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটা লাইব্রেরির জন্য প্রয়োজন হচ্ছে পাঠক সেটা কিন্তু নেই। বর্তমান তরুণ প্রজন্ম বই পড়ে ঠিকই কিন্তু সেটা মোবাইলে পিডিএফ ডাউনলোড করে বা অডিও বুকের সাহায্যে বা আরও ডিজিটাল কোনো মাধ্যমে। এতে তারা জ্ঞান অর্জন করছে ঠিকই কিন্তু পুরাতন ও নতুন বইয়ের যে গন্ধ সেটা আমরা অনুভব করছি না, হৃদয়ে ধারণ করছি না, আমাদের হৃদয়কে স্পর্শ করছে না বই।
তিনি বলেন, আস্তে আস্তে আমাদের কাছ থেকে মানবিকতা, মূল্যবোধ সরে যাচ্ছে। তার এটাও একটা কারণ হতে পারে যে, বই থেকে ও বই পড়া থেকে আমরা দূরে সরে যাচ্ছি। বইয়ের সাথে সম্পৃক্ততা ও বইয়ের সাথে যে বন্ধন সেটা পুনরায় ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, বই পড়তে সকলকে সচেতন করতে হবে। বইয়ের যে আকুলতা ও ব্যাকুলতা সেটা যেন আমাদের মধ্যে আবার ফিরে আসে এবং বই যেন আমাদের শ্রেষ্ঠ বন্ধু হয়। বিভিন্ন অনুষ্ঠানে বন্ধুবান্ধব এবং প্রিয়জনকে বই উপহার দেওয়ার যে প্রবণতা সেটা যেন আবার ফিরে আসে। বইকে আমরা সকলে যেন আবার প্রাণের বন্ধন হিসেবে নিয়ে নিয়। বইকে আমরা আরও কাছে নিয়ে আসি। বইকে যত কাছে নিয়ে আসব ততো আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে এবং আমরা একজন মানবিক মানুষ হতে পারব।
রাজশাহী কলেজের লাইব্রেরিয়ান আব্দুল্লাহ আল বশির মূখ্য আলোচক হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন। রাজশাহী সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মো. রোকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের লাইব্রেরিয়ান মাহবুবুল আলম, রাজশাহী মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সিটি কলেজের লাইব্রেরিয়ান মো. ওয়াহিদুল ইসলাম। সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সরকারি-বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।

Continue Reading

Previous: রাজশাহী ইউনিভার্সিটি গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
Next: দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Related Stories

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026
তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

September 12, 2026
মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

September 12, 2026
গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

495738
Users Today : 2777
This Month : 75109
This Year : 467174
Total Users : 495738
Views Today : 6922
Total views : 1770305

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.