Skip to content
June 7, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ

রাজশাহী ইউনিভার্সিটি গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

নিউজডেস্ক February 2, 2026
রাজশাহী ইউনিভার্সিটি গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
রাজশাহী ইউনিভার্সিটি গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
মোঃ জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২ ফেব্রুয়ারি ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ সোমবার বেলা ১১টায় সিনেট ভবনে আসন্ন গণভোট বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) সদস্য প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন।রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. খাদেমুল ইসলাম মোল্যা, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এম ছায়েদুর রহমান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাকিব আনজুমের পিতা মাইনুল হক, আহত জুলাই যোদ্ধা হাফিজুল ইসলাম (চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ), বিশিষ্ট সমন্বয়ক মেহেদী হাসান সজীব (সমাজকর্ম বিভাগ), সালাহউদ্দিন আম্মার (ইসলামিক স্টাডিজ বিভাগ), শাহরিয়ার (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), সাফিন (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মাহিন (এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়), শোভা (বরেন্দ্র বিশ্ববিদ্যালয়) প্রমুখ বক্তব্য রাখেন। রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন সভায় স্বাগত বক্তৃতা দেন। রাবি ছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রতিনিধিবৃন্দ এই মতবিনিময়ে উপস্থিত ছিলেন।রাবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন।মতবিনিময় সভায় প্রধান অতিথি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ৯ মাস ধরে প্রায় ৩০টি রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলাপ-আলোচনা-পর্যালোচনার মধ্য দিয়ে যে ঐক্যমত্যে পৌঁছানো গেছে তার ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়। বিগত চুয়ান্ন বছরের বিশেষ করে গত ১৫ বছরের দুঃশাসন, অনিয়ম-দুর্নীতি, গুম- খুন, নির্যাতন-নিপীড়ন, নির্বাচনহীনতা ইত্যাদি যাতে আর ফিরে আসতে না পারে তা রোধের উপায় হচ্ছে এ গণভোট। একটি আদর্শ রাষ্ট্রগঠনের জন্য এই গণভোট সুযোগ করে দিয়েছে। গণভোটে জনগণের সচেতনতা ও সুবিবেচনা বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, গণভোটের আগে যে সময় অবশিষ্ট আছে তাতে যুক্তিপূর্ণ ভাষায় জনগণকে বোঝাতে পারলে এখনো অনেক কিছু করার আছে। এখানে যারা রয়েছেন তারা নিজ নিজ অবস্থান থেকে সে বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বিশেষ অতিথি বিমক সদস্য প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকারের চালিকাশক্তি হিসেবে জুলাই সনদ এক অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ কাজে লাগানোর দায়িত্ব দেশের জনগণের। বৈষম্য-বঞ্চনা দূর করতে আমরা সবাই যেন দেশ ও জনগণের সুন্দর আগামীর স্বার্থে গণভোটে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারি এজন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।সভাপতির বক্তব্যে রাবি উপাচার্য বলেন, বিগত বছরগুলোর অপশাসন, গুম-খুন, নির্যাতন-নিপীড়ন যাতে আবার দেশের মানুষের উপর চেপে না বসে তা নিশ্চিত করতে গণভোটে হ্যাঁ এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো যুক্তি নেই। আমাদের সমাজে গত ১৬ বছর ধরে এক ভয়ের সংস্কৃতি গড়ে উঠেছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তার অবসান ঘটেছে। আমাদের ভয় ভেঙ্গে গেছে। ভবিষ্যতের শাসকরা যেনতেনভাবে সরকার পরিচালনা করবেন তা আর হবেনা- এটা নিশ্চিত করে বলা যায়। এখন সময় হয়েছে জাতি গঠনের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার। আর তার বাস্তবায়ন হতে পারে গণভোটে কেবল ইতিবাচক রায়ের মধ্য দিয়ে।গণভোট প্রসঙ্গে উপাচার্য আরো বলেন, গণভোট না থাকলে ব্যক্তিগতভাবে নির্বাচন নিয়ে আমার তেমন একটা আগ্রহ থাকত না। আমি ভোট দিতে যাব প্রধানত গণেভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে। কারণ আমি মনে করি এটা রক্তের ঋণ পরিশোধের সুযোগ। ছবির ক্যাপশন:ছবি-১রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২ ফেব্রুয়ারি ২০২৬:রাবিতে সোমবার গণভোট বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আলী রীয়াজ।ছবি-২রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২ ফেব্রুয়ারি ২০২৬:রাবিতে সোমবার গণভোট বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

Continue Reading

Previous: রাজশাহী পলিটেকনিক
Next: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

Related Stories

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: জাহেদ উর রহমান
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: জাহেদ উর রহমান

June 7, 2026
দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l
  • আন্তর্জাতিক
  • ইসলামিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l

June 7, 2026
নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

June 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: জাহেদ উর রহমান

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: জাহেদ উর রহমান

June 7, 2026
দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l

দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l

June 7, 2026
নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

June 7, 2026
লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

June 6, 2026
পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

June 6, 2026
বাগমারায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও চিত্র প্রদর্শন

বাগমারায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও চিত্র প্রদর্শন

June 6, 2026
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে সহায়তা দেবে তুরস্ক, সমঝোতা স্মারক সই

প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে সহায়তা দেবে তুরস্ক, সমঝোতা স্মারক সই

June 6, 2026
প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গঠনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গঠনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

June 6, 2026

আরও খবর

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: জাহেদ উর রহমান
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: জাহেদ উর রহমান

June 7, 2026
দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l
  • আন্তর্জাতিক
  • ইসলামিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l

June 7, 2026
নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

June 7, 2026
লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

June 6, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.