Skip to content
June 7, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নিউজডেস্ক April 20, 2026

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার, হড়গ্রাম গোরস্থানের উন্নয়ন কাজ এবং কাঠালবাড়িয়া মোড় হতে হাইটেক পার্ক হয়ে আইবাঁধ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত কার্পেটিং সড়ক, ড্রেন, ফুটপাত, রোড ডিভাইডার, রেলিং, রিটেনিং ওয়াল নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে চলমান উন্নয়ন পরিদর্শনকালে কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সমাপ্তের নির্দেশনা দেন রাসিক প্রশাসক।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ে সমাপ্ত ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আশা করছি হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যেই সমাপ্ত হবে এবং ফ্লাইওভারটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। অন্যান্য ফ্লাইওভারসহ চলমান উন্নয়ন কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ৩০দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
রাসিক প্রশাসক আরো বলেন, ৩০টি ওয়ার্ডে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। মশক নিধনে ইতোমধ্যে ১৫ দিনব্যাপী ফগার মেশিনে স্প্রে ক্র্যাশ প্রোগ্রাম করা হয়েছে। মশক নিধনে কীটনাশক ও ফগার মেশিন ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে একযোগে বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় রাজশাহীতে মহানগরীকে বিশ^দরবারে তুলে ধরতে সকলের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।
রবিবার দুপুর পৌনে ১২টায় প্রথমে কাঠালবাড়িয়া মোড় হতে হাইটেক পার্ক হয়ে আইবাঁধ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত কার্পেটিং সড়ক, ড্রেন, ফুটপাত, রোড ডিভাইডার, রেলিং, রিটেনিং ওয়াল নির্মাণ কাজ এবং গুলজারবাগ লেকের উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এরপর তিনি হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার নির্মাণ কাজ এবং হড়গ্রাম গোরস্থানের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। হড়গ্রাম গোরস্থানে থাকা অতিরিক্ত মাটি অপসারণের জন্য স্থানীয়রা দাবি জানালে তা দ্রুত সময়ের মধ্যে অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন রাসিক প্রশাসক।
এ সময় হড়গ্রাম গোরস্থানে শায়িত মহান জুলাই গণঅভ্যুত্থাণে শহীদ মিনারুল ইসলামের কবর জিয়ারত করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শহীদ মিনারুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, তত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: ২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
Next: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

Related Stories

দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l
  • আন্তর্জাতিক
  • ইসলামিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l

June 7, 2026
নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

June 7, 2026
লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

June 6, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l

দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l

June 7, 2026
নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

June 7, 2026
লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

June 6, 2026
পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

June 6, 2026
বাগমারায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও চিত্র প্রদর্শন

বাগমারায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও চিত্র প্রদর্শন

June 6, 2026
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে সহায়তা দেবে তুরস্ক, সমঝোতা স্মারক সই

প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে সহায়তা দেবে তুরস্ক, সমঝোতা স্মারক সই

June 6, 2026
প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গঠনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গঠনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

June 6, 2026
রাজনীতি ও গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

রাজনীতি ও গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

June 6, 2026

আরও খবর

দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l
  • আন্তর্জাতিক
  • ইসলামিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮ জনের l

June 7, 2026
নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ l

June 7, 2026
লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

June 6, 2026
পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

June 6, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.