Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

অবসরের ঘোষণা তুষার ইমরানের

নিউজডেস্ক November 20, 2021

অবসরের ঘোষণা তুষার ইমরানের

এফএনএস স্পোর্টস: ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটসম্যান তুষার ইমরান ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

রোববার জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচের আগে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে এই মৌসুম শেষে আমি যে অবসরে যাবো সেটা আগেই ঘোষণা দিয়েছিলাম। সে কারণেই কালকে আনুষ্ঠানিকভাবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবো।

আমি চাইলে হয়তো আরও এক মৌসুম খেলতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাই অবসর নেওয়ার সঠিক সময়।’ অবশ্য বর্তমানে ইনজুরিতে আছেন জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগের হয়ে খেলা তুষার। সে কারণে খেলা হয়নি তার। রোববার শেষ রাউন্ডেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ।

সেক্ষেত্রে প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১২ হাজার রান পূর্ণ হচ্ছে না। ১১ হাজার ৯৭২ রান নিয়েই বিদায় বলতে হচ্ছে তাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে ইনজুরির কারণে গেল কয়েক ম্যাচ খেলতে পারিনি। কালকেও খেলতে পারবো বলে মনে হচ্ছে না। আমি চেয়েছিলাম ১২ হাজার রান পূর্ণ করে বিদায় নিতে। কিন্তু সবকিছু তো আর পরিকল্পনামাফিক হয় না।’

বিদায় বেলায় কোনো আক্ষেপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমি খুব করে চাইছিলাম আরও একবার জাতীয় দলে খেলতে। নিজের সেরাটা দিয়ে কয়েক বার বেশ কাছাকাছিও গিয়েছিলাম। ৭০-৭৫ শতাংশ চান্সও তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি।

এ ছাড়া আর কোনো আক্ষেপ নাই। আসলে আমি থেমে থাকার মানুষ নই। থেমে থাকিনি।’ অবসরের পরের পরিকল্পনা নিয়ে তুষার বলেন, ‘আমি ইতোমধ্যে কোচিং পেশার সঙ্গে যুক্ত আছি একটা একাডেমিতে। ভবিষ্যতেও কোচিং পেশার সঙ্গেই থাকতে চাই।’ তুষার ইমরান বাংলাদেশের ক্রিকেটে এক আক্ষেপের নাম।

ঘরোয়া ক্রিকেটে সাফল্য তার পায়ে গড়াগড়ি খেয়েছে। ১৮২ ম্যাচ খেলে তিনি রান করেছেন রেকর্ড ১১ হাজার ৯৭২ রান। যেখানে সেঞ্চুরি আছে ৩২টি।

যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। আর হাফ সেঞ্চুরি ৬৩টি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ২২০ রান। ২০১৭ সালে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে রয়েছে ১ হাজার ২০০ এর বেশি রানের রেকর্ড করেছিলেন।

২০১৮ সালেও ছিলেন ফর্মের তুঙ্গে। এরপর ২০১৯ সালে করেছিলেন রেকর্ড ১ হাজার ৫০০ এর অধিক রান। তারপরও তার জন্য দরজা খোলেনি জাতীয় দলের।

জাতীয় দলের ক্ষেত্রে তিনি এক আক্ষেপের নাম। ৫টি টেস্ট ও ৪১টি ওয়ানডে খেলেই থমকে গিয়েছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। পাঁচ টেস্টে রান করেছেন ৮৯টি। ওয়ানডে খেলেছেন ৪১টি। রান করেছেন ৫৭৪টি। হাফ সেঞ্চুরি দুটি। সর্বোচ্চ সংগ্রহ ৬৫।

Continue Reading

Previous: ভক্তদের কাছে সমর্থন চান বার্সা কোচ
Next: এবার টেস্ট দলে লঙ্কান তারকা

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

571978
Users Today : 6071
This Month : 151349
This Year : 543414
Total Users : 571978
Views Today : 26651
Total views : 2087155

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.