Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

অর্থপাচার: অর্থনীতির নিঃশব্দ ক্ষরণ

নিউজডেস্ক August 1, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

দেশের অর্থনীতিকে দুর্বল ও ভঙ্গুর করে তোলার পেছনে একটি অদৃশ্য ও মারাত্মক শক্তি কাজ করছে-তা হলো অর্থপাচার। এই অপরাধের প্রকৃতি যতটা জটিল, এর পরিণতি ততটাই মারাত্মক। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর সাম্প্রতিক এক গোলটেবিল আলোচনায় যে তথ্য-উপাত্ত উপস্থাপিত হয়েছে, তা উদ্বেগজনক ও রাষ্ট্রীয় আর্থিক নিরাপত্তার প্রতি বড় হুমকি নির্দেশ করে।

গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৮.২৭ বিলিয়ন ডলার পাচার হয়েছে ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গ্লোবাল ফিন্যানশিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) সর্বশেষ তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই অর্থপাচারের পরিমাণ দাঁড়িয়েছে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলারে, যা দেশের জিডিপির প্রায় ৩.৪ শতাংশ। সবচেয়ে ভয়াবহ দিক হলো-এই বিপুল পরিমাণ অর্থের ৭৫ শতাংশই পাচার হচ্ছে বাণিজ্যের মাধ্যমে, অর্থাৎ আমদানি-রপ্তানির সময় মিথ্যা ঘোষণা দিয়ে।

ব্যবসা-বাণিজ্যের নামে এমন কৌশলী ও সুপরিকল্পিত পাচারমূলক কার্যক্রম এখন আইনের আওতার বাইরেই থেকে যাচ্ছে। প্রথাগত নজরদারির ফাঁক গলে পাচারকারীরা দেশের টাকা নিয়ে যাচ্ছে বিদেশে-মূলধন চলে যাচ্ছে, বিনিয়োগ হারাচ্ছে গতি, এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পড়ছে চাপে। অর্থপাচারের এ প্রক্রিয়া যত জটিল, তা রোধে ততটাই দুর্বল আমাদের তদারকি কাঠামো।

গবেষণায় দেখা যাচ্ছে, দেশে ব্যাংকগুলো লেনদেন যাচাই, নিষেধাজ্ঞা তালিকা ও মূল্য যাচাই প্রক্রিয়ায় কিছুটা সক্ষমতা অর্জন করলেও এখনো অনেক ক্ষেত্রে তা পর্যাপ্ত নয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের বক্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্টভাবেই বলেন, নিয়ম মেনে চললেই পাচারকারীদের ধরা যাবে না; তাঁদের ধরতে চাই বুদ্ধি ও সতর্কতা। এটিই বাস্তবতা।

কারণ আজকের অর্থপাচার হচ্ছে এমন এক উপায়ে, যা দেখতে বৈধ বাণিজ্য মনে হয়, অথচ ভেতরে লুকিয়ে থাকে জালিয়াতির ছক। এমনকি অনেক সময় এই মিথ্যা ঘোষণার বাণিজ্য থাকে আন্তর্জাতিক পর্দার আড়ালে, যাকে চিহ্নিত করতে কেবল দেশীয় সংস্থার সক্ষমতাই যথেষ্ট নয়। এই অর্থপাচার শুধু দেশের সম্পদ হারানো নয়-এটি রাষ্ট্রের প্রতি বিশ্বাসের ওপর আঘাত।

একজন সাধারণ করদাতা যখন দেখে, দেশের সম্পদ বিদেশে পাচার হচ্ছে, অথচ সেই অর্থনৈতিক চাপের বোঝা তাকেও বইতে হচ্ছে-তখন তার নাগরিক মনোবল ভেঙে পড়ে। আবার এসব পাচার করা অর্থ বিদেশে ব্যবহৃত হয় বিলাসিতা, অবৈধ সম্পদ অর্জন কিংবা দুর্নীতিকে বৈধতায় রূপ দেওয়ার কাজে-যা সমাজে একটি গভীর বৈষম্য ও হতাশার জন্ম দেয়। আমরা মনে করি, অর্থপাচার ঠেকাতে শুধু আইনি কাঠামো নয়, চাই রাজনৈতিক সদিচ্ছা, সাহসী প্রশাসনিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক সহযোগিতা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন প্রশ্ন করতে হবে-যাঁরা নিয়ম লঙ্ঘন করে পাচার করছেন, তাঁদের সহযোগিতা কোথা থেকে আসছে? কাদের ছত্রছায়ায় তারা এত বড় বড় লেনদেন নির্বিঘ্নে করে চলেছে? এই নীরব ক্ষরণকে থামাতে না পারলে, দেশের অর্থনীতি শুধু টালমাটাল নয়-ভবিষ্যতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। এখনই সময়, শক্ত হাতে ধরার, কারও মুখাপেক্ষী না হয়ে প্রাতিষ্ঠানিক শক্তিকে কার্যকরভাবে কাজে লাগানোর।

Continue Reading

Previous: গণঅভ্যুত্থানের প্রতিনিধি দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : এনসিপির নাহিদ ইসলাম
Next: সার কারখানার উৎপাদন চালু রাখতে বন্ধ রাখতে হচ্ছে সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.