Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষকে রক্ষা করতে হবে

নিউজডেস্ক August 3, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

দেশে খুন, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমনকি প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। বাংলাদেশে আইন-শৃঙ্খলা এরকম পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং চাঁদাবাজির লাগামহীন বিস্তার এখন এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ চাঁদাবাজির কাছে জিম্মি। মানুষ যেকোনো মূল্যে এই অবস্থা থেকে মুক্তি চায়।

পরিসংখ্যান বলছে, গত এক বছরে সারা দেশে তিন হাজার ৮৫৭টি হত্যা মামলা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে প্রায় ৩২১টি হত্যাকাণ্ড ঘটেছে। মহানগর পুলিশের মধ্যে সবচেয়ে বেশি ৪৮০টি এবং ঢাকা পুলিশ রেঞ্জে ৯০৩টি হত্যা মামলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। চাঁদাবাজির বিষয়টি রীতিমতো লাগামহীন হয়ে পড়েছে।

এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানুষ বিক্ষোভে ফেটে পড়ছে। রাজধানীর মোহাম্মদপুর, সাভার, ঝিনাইদহ, মিরসরাই, ময়মনসিংহ, আশুলিয়া, এমনকি চট্টগ্রাম পর্যন্ত এই আন্দোলনের ঢেউ পৌঁছেছে। ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, চাঁদা না পেয়ে হত্যাকাণ্ডের ঘটনা, দোকান দখল, মাছ চাষে বাধা, এমনকি ঘরে ঢুকে চাঁদা চাওয়ার মতো ঘটনাও ঘটছে। ভুক্তভোগীরা এতটাই ভীত যে অনেকে প্রাণভয়ে পুলিশের কাছে অভিযোগও করতে পারছেন না।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ অপশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর রাজনৈতিক দলগুলোর প্রতি ঝুঁকে থাকার প্রবণতা এই পরিস্থিতিকে আরো জটিল করেছে। রাজনৈতিক অস্থিরতা, রাষ্ট্রীয় অব্যবস্থাপনা এবং বিচারহীনতার সংস্কৃতি এই অপরাধপ্রবণতাকে আরো উসকে দিচ্ছে।

যদিও সরকার অপরাধ নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা বলছে; যেমন—চিরুনি অভিযান, চেকপোস্ট বৃদ্ধি, এআই প্রযুক্তির ব্যবহার এবং চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ, কিন্তু মাঠ পর্যায়ে এর প্রকৃত প্রভাব এখনো দৃশ্যমান নয়।

স্বরাষ্ট্র উপদেষ্টার ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবং কঠোর পদক্ষেপের নির্দেশনাকে কার্যকর করতে হলে পুলিশের প্রতিটি স্তরে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং পেশাদারি বজায় রাখা জরুরি।

এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য প্রয়োজন সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও তাদের জবাবদিহি নিশ্চিত করা এবং অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান।

একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং তাদের নির্ভয়ে অভিযোগ জানানোর পরিবেশ তৈরি করা অপরিহার্য। অন্যথায় এই লাগামহীন অপরাধপ্রবণতা রাষ্ট্রের ভিত্তিকে আরো দুর্বল করে তুলবে।

Continue Reading

Previous: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর সফরে আসছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
Next: বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রকল্পে বিপুল ব্যয়েও আশানুরূপ সুফল নেই

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.