ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে মেডিসন বিভাগের উদ্যেগে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
গতকাল ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে মেডিসিন বিভাগের উদ্যেগে ও সেমিনার কমিটির সার্বিক তত্তাবধানে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। ডাঃ খালিদ সাইফুল্লাহ এর সঞ্চালনায় সেমিনারের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ছানাউল হক মিয়া। Heart Health and Blood Pressure Control in Older Adult শিরোনামে অনুষ্ঠানে kez note speaker হিসেবে সেমিনার পরিবেশনা করেন মেডিসিন বিভাগের রেজিষ্ট্রার ডাঃ সোমা সাহা এবং অনুষ্ঠান পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইন্টিফিক সেমিনার কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ একেএম গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিাত ছিলেন প্রফেসর ডাঃ মোঃ খলিলুর রহমান, প্রফেসর ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া, প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ একেএম মহিউদ্দিন, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান, প্রফেসর ডাঃ অলি আহমেদ, প্রফেসর ডাঃ মোঃ এমদাদুর রহমান, প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস, প্রফেসর ডাঃ মোসাঃ লায়লা আক্তার, প্রফেসর ডাঃ শাহ মো: বদরুদ্দোজ, প্রফেসর ডাঃ আনজুমান আরা আক্তার, প্রফেসর ডাঃ আব্দুল খালেক, প্রফেসর ডাঃ নাজমা আরা, ডাঃ মোঃ আব্দুর রশিদ, ডাঃ আবেদা খাতুন, ডাঃ মোঃ মফিজুল ইসলাম, ডাঃ মোঃ হারুন-উর-রশীদ সহ প্রমুখ।
kez note speaker ডাঃ সোমা সাহা- বলেন হাইপারটেনশন ( উচ্চ রক্তচাপ) এক নীরব ঘাতক। সারা বিশ্বজুড়ে ১.২৮ বিলিয়ন মানুষ এই অসংক্রামক ব্যাধি এবং এর বিভিন্ন জটিলতায় ভুগছে। বাংলাদেশে প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে হাইপারটেনশনের এর প্রবণতা ২৪.৪%।
দীর্ঘদিন হাইপারটেনশনে ভুগলে নানারকম মারাত্মক জটিলতা সৃষ্টি হয় যেমন হার্ট অ্যাটাক, হার্ট ফেলইউর, ব্রেন স্ট্রোক, অন্ধত্ব, কিডনী ফেলইউর, ইত্যাদি; এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। যারা ধূমপান করেন, তেল- চর্বি জাতীয় খাবার বেশি খায়, খাবারে লবণ বেশি খায়, শারীরিক পরিশ্রম করে না, ওজন স্বাভাবিকের তুলনায় বেশি, দুশ্চিন্তা বেশি করেন তাদের মধ্যে হাইপারটেনশনের প্রবণতা বেশি এবং এই রোগীদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে না রাখলে উপরে উল্লেখিত জটিলতা গুলো যেকোন সময় হতে পারে।
এজন্য সুস্বাস্থ্যের জন্য যাদের হাইপারটেনশন আছে তাদের নিয়মিত এন্টিহাইপারটেনসিভ ঔষধ খেতে হবে এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ মত জীবন যাপন করতে হবে।
অনুষ্ঠনের সভাপতি ও কলেজে অধ্যক্ষ উপস্থিাত ডাক্তারদের উদ্দেশ্যে বলেন আজকের সেমিনারের মূল বিষয় থেকে যে শিক্ষা আমরা পেলাম বা অবগত হলাম তা সচেতনতার সাথে নিজ নিজ জীবনে বাস্তবায়ন করার আহবান জানান। আগামীতে আরো সুন্দর সুন্দর সেমিনার আয়োজনের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
সেমিনারে উপস্থিাত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।
