Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • প্রযুক্তি

এআই এর প্রভাবে বাড়ছে স্মার্টফোন বিক্রি

নিউজডেস্ক May 11, 2024

প্রযুক্তি ডেস্ক

ফাইভজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বিষয়। এর প্রভাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে ভারতে স্মার্টফোন বিক্রি বেড়েছে ৮-১০ শতাংশ। বছরের বাকি সময়েও বিক্রি ঊর্ধ্বমুখী থাকার বিষয়ে আশা প্রকাশ করেছেন বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টরা।

সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ ও সাইবারমিডিয়া রিসার্চের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ইটিটেলিকম। কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশটিতে স্মার্টফোন বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে সিএমআরের বক্তব্য, এ সময় বিক্রি ১০ শতাংশ বেড়েছে। এশিয়ার দেশটিতে বিক্রির দিক থেকে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে ভিভো।

২০২৩ সালের প্রথম প্রান্তিকে কোম্পানির বাজার হিস্যা ছিল ১৭ দশমিক ৫ শতাংশ। চলতি বছর তা ১৯ দশমিক ২ শতাংশ ছাড়িয়ে গেছে। বাজার বিশ্লেষকদের মতে ফাইভজি, সিএমএফ (কালার, ম্যাটারিয়াল, ফিনিশ) ও ছবি ধারণে আধুনিক প্রযুক্তির ব্যবহার কোম্পানির বাজার হিস্যা বাড়াতে সহায়তা করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাওমি। কোম্পানির বাজার হিস্যা ১৫ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ১৮ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে।

তৃতীয় অবস্থানে থাকলেও স্যামসাংয়ের বাজার হিস্যা ২০ দশমিক ৩ শতাংশে থেকে কমে ১৭ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে বলে কাউন্টারপয়েন্ট সূত্রে জানা গেছে। সিএমআরের তথ্যানুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১৯ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষে রয়েছে স্যামসাং। দ্বিতীয় অবস্থানে রয়েছে শাওমি এবং শূন্য শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিভো। সেই সঙ্গে কোম্পানিটির বাজার হিস্যা ১৭ শতাংশ থেকে ১৬ শতাংশে নেমে এসেছে।

দুটি বাজার গবেষণা সংস্থার তথ্যানুযায়ী, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে অপো ও রিয়েলমি। কাউন্টারপয়েন্ট ও সিএমআরের তথ্যানুযায়ী, এ সময়ের মধ্যে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের ৭০-৭১ শতাংশই ফাইভজি। গবেষণা বিশ্লেষক শুভাম সিং বলেন, ‘২০২৪ সালের শুরুতে অরিজিনাই ইকুইপমেন্ট উৎপাদনকারীরা ভালো সূচনা করতে পেরেছে। ইনভেন্টরি বা মজুদ ভালো থাকায় কোম্পানিগুলো বিভিন্ন চ্যানেলে নতুন ডিভাইস বাজারজাত করতে পেরেছে।

তবে ভোক্তা পর্যায়ে ব্যয় কমে আসায় বিক্রি কিছুটা নিম্নমুখী ছিল।’ অন্যদিকে এক-চতুর্থাংশ হিস্যা নিয়েও দামের দিক থেকে বাজারের শীর্ষে ছিল স্যামসাং। কোম্পানিটির সর্বোচ্চ গড় বিক্রিমূল্য ছিল ৪২৫ ডলার বা ৩৫ হাজার ৪০০ রুপি। ২০ হাজার রুপির সেগমেন্টেও এগিয়ে ছিল প্রযুক্তি জায়ান্টটি। সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট শিল্পী জেইন বলেন, ‘দামের দিক থেকে চলতি বছরের প্রথম প্রান্তিকে ভারতের বাজারে ভালো অবস্থানে ছিল অ্যাপল। প্রিমিয়াম থেকে শুরু করে সাশ্রয়ীমূল্যের ডিভাইস সেগমেন্টও নিয়ন্ত্রণে রেখেছে কোম্পানিটি।‘

সিএমআরের ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স গ্রুপের বিশ্লেষক ভাস্কর নেগি বলেন, ‘২০২৪ ও তার পরবর্তী সময়ে সাশ্রয়ীমূল্যের ফাইভজি ডিভাইসের কারণে প্রতিযোগিতা আরো তীব্র হবে। যেসব কোম্পানি সাশ্রয়ী দামে ফাইভজি নেটওয়ার্ক, উন্নত এআই ফিচার ও ক্রস ডিভাইস এক্সপেরিয়েন্স নিশ্চিত করবে তারা প্রতিযোগিতায় এগিয়ে যাবে।’

Continue Reading

Previous: আইন হাতে তুলে নিচ্ছে জনগণ, নয় বছর ৫০৭ জনকে পিটিয়ে হত্যা
Next: অপমৃত্যু থেকে বাঁচার দোয়া

Related Stories

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l
  • প্রযুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l

March 14, 2026
আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ
  • প্রযুক্তি
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

December 27, 2025
গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.