Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

এক সপ্তাহ পর টিসিবির ট্রাক রাস্তায়

নিউজডেস্ক December 6, 2021

আলো ডেস্ক: এক সপ্তাহ বিরতি দিয়ে ঢাকাসহ সারাদেশে আবার শুরু হয়েছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবির ভর্তুকি মূল্যে মাসব্যাপী পণ্য বিপণন। গতকাল রোববার ঢাকায় ৮৪টিসহ সারাদেশে মোট ৩৯২টি ট্রাক রাস্তায় নেমেছিল।

আর নিত্যপণ্যের বাজার দরের ঊর্ধ্বগতিতে বৃষ্টির মধ্যেও এই ট্রাকগুলো ঘিরে ছিল ভিড়। দুপুরে ঢাকার আগারগাঁও মোড়ে টিসিবির ট্রাক ঘিরে ক্রেতাদের ষ দীর্ঘ সারি দেখা যায়।

এতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অপেক্ষাকৃত স্বচ্ছল অনেককে দেখা গেছে। অনেকেই ব্যক্তিগত মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে পণ্য কেনার লাইনে ছিলেন।

মনির হোসেন নামের একজনকে দেখা গেল ১০ মিনিট লাইনে দাঁড়িয়ে পণ্য কিনে রিকশায় চড়ে বাড়ি ফিরতে। টিসিবির ট্রাক থেকে এক ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল, ৩০ টাকা কেজি দরে ২ কেজি থেকে সর্বোচ্চ ৫ কেজি পেঁয়াজ কিনতে পারছেন।

যেখানে বাজারে এখন প্রতি কেজি মসুর ডাল ১০০ টাকা থেকে ১২০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১৬০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ৪০ থেকে ৫৫ টাকা।

সেই হিসাবে টিসিবির এসব পণ্য মিলিয়ে এক প্যাকেট কিনলে একজন ক্রেতার কমপক্ষে আড়াইশ টাকা সাশ্রয় হয়। মনিরসহ অধিকাংশ ক্রেতাকেই দেখা গেছে সর্বোচ্চ পরিমাণ পণ্য কিনতে।

এতক্ষণ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনে অর্থ সাশ্রয়ের পর রিকশা ভাড়া করে বাড়ি ফিরলে খরচ পোষাবে তো? প্রশ্ন করা হলে ক্রেতা মনির মুচকি হেসে বলেন, পোষাবে, পোষাবে।

আমার বাসা ভাঙা ব্রিজের ওই পারে। আসা-যাওয়া ১০০ টাকা রিকশা ভাড়া। আগারগাঁও ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটের সামনের সড়কে টিসিবির ওই ট্রাকটি থেকে আরও অনেক ক্রেতাকে দেখা গেল পণ্য কিনে রিকশায় চড়ে বাসায় ফিরতে।

টিসিবির ট্রাককে ঘিরে ছিল অনেক ক্রেতার মোটরসাইকেলের জটলা। সকালে বৃষ্টি শুরু হওয়ায় অনেককেই মাথায় ছাড়া ধরে লাইনে দাঁড়াতে হয়েছিল। বিক্রেতা দেলোয়ার হোসেন বলেন, এক সপ্তাহ পর পণ্য নিয়ে আসলাম। এক ঘণ্টার মধ্যে ট্রাক খালি হয়ে যাওয়ার অবস্থা।

আজ মনে হচ্ছে দুই ঘণ্টার মধ্যে বাড়ি ফিরতে পারব। ডিসেম্বর মাসের প্রথম দিনে সারাদেশে প্রায় ৪০০ ট্রাক নেমেছে জানিয়ে টিসিবির জনসংযোগ বিভাগের কর্মকর্তা হুমায়ুন বলেন, কাল-পরশুর মধ্যে সাড়ে ৪০০ ট্রাক টিসিবির পণ্য নিয়ে রাস্তায় নামবে।

Continue Reading

Previous: রাজারবাগের পীরকে নজরে রাখতে কাউন্টার টেররিজম ইউনিটকে নির্দেশ
Next: মোহনপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক ব্যবসায়ী হাসিবুল গ্রেপ্তার

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

568967
Users Today : 3060
This Month : 148338
This Year : 540403
Total Users : 568967
Views Today : 14105
Total views : 2074609

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.