Skip to content
September 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

এবার সাকিব-মুশফিকের কোচ সুজনের প্রতিদ্বন্দ্বী

নিউজডেস্ক September 25, 2021

এফএনএস স্পোর্টস: আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। শনিবার মনোনয়পত্র কেনার শেষ দিন। এদিন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম, যিনি পরিচিত ‘ফাহিম স্যার’ নামে। সাকিব আল হাসান-মুশফিকুর রহিমের মতো খেলোয়াড়দের গড়ে তোলার কারিগর পরিচালনা পরিষদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান পরিচালক খালেদ মাহমুদ সুজন। ফাহিম ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটিতে। সেখান থেকে পদত্যাগ করে ফিরে গেছেন নিজের পুরনো ঠিকানা বিকেএসপিতে। সাবেক খেলোয়াড় হিসেবে এবার সুজন বিসিবি থেকে কাউন্সিলরশিপ পেয়েছেন। ধারণা করা হচ্ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় পরিচালক নির্বাচিত হবেন তিনি। কিন্তু সাকিব-মুশফিকদের ক্রিকেটগুরু মনোনয়নপত্র কেনায় প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে সাবেক এই অধিনায়ককে। মনোনয়নপত্র কেনার ব্যাপারেফাহিম বলেছেন, ‘আমি মনে করি, এখন আমি অনেক পরিণত এবং অভিজ্ঞ। ক্রিকেটের উন্নয়নে পরিচালনা পরিষদে আসা আমার জরুরি মনে হয়েছে। ক্রিকেটীয় কর্মকা- পরিচালনা এবং ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কাজটা আগের যেকোনও সময়ের চেয়ে ভালো পারবো বলেই বিশ্বাস আমার। সেই বিশ্বাসই আমাকে বিসিবির পরিচালক পরিষদ নির্বাচন করতে উৎসাহিত করেছে। তাই দাঁড়িয়েছি। আমার বিশ্বাস আমি ক্রিকেটের উন্নয়নে বোর্ডে কাজ করতে পারবো।’ নির্বাচন নিয়ে গত কিছুদিন ধরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন কাউকে বোর্ডে আসার আমন্ত্রণ জানিয়ে আসছিলেন। সেই আহ্বানে সাড়া দেওয়ার অঙ্গীকার ফাহিমের। তার ভাষায়, ‘বিসিবি সভাপতি বলেছেন, তিনিও বোর্ডে নতুন মুখ চান। যারা নতুন নতুন চিন্তা-ভাবনা ও কমিটমেন্ট নিয়ে আসবে। আমি সেই নতুনের কেতন ওড়াতে চাই।’ ফাহিম বিশ্বাস করেন তার প্রতি আস্থা রাখবেন কাউন্সিলররা। ক্যাটাগরি-৩-এ ভোটার সংখ্যা ৪৩ জন। যেখানে সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থার ভোটাররা ভোট দিয়ে একজন পরিচালক নির্বাচিত করবেন। ফাহিম বলেছেন, ‘আমার বিশ্বাস ও আস্থা দীর্ঘদিন ক্রিকেট অঙ্গনে আছি, খেলেছি এবং কোচিং করিয়েছি, করাচ্ছি। এবার বোর্ড ব্যবস্থাপনায় আসতে চাই। ক্রিকেট উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী।’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সুজন বলেছেন, ‘কেউ যদি আসে অবশ্যই তাকে স্বাগত জানানো উচিত। দিন শেষে যারাই বোর্ডে আসবে তারা তো ক্রিকেটের উন্নয়নেই আসবে। আমি অবশ্যই তার নির্বাচনে আসার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আশা করি দারুণ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’ বিসিবির পরিচালক পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। ১৭১ কাউন্সিলর ভোট দিয়ে ২৩ পরিচালক নির্বাচিত করবেন। বাকি দুজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের কোটা থেকে।

Continue Reading

Previous: আফগানদের কাছে বাংলাদেশের যুবাদের হার
Next: তৃতীয় দফায় নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনলেন পাপন

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

September 1, 2026
জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 1, 2026
গোদাগাড়ীতে নতুন এসিল্যান্ড মীর মেজবাহীজুলাম চৌধুরী

গোদাগাড়ীতে নতুন এসিল্যান্ড মীর মেজবাহীজুলাম চৌধুরী

September 1, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম সাকলায়েনের শুভেচ্ছা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম সাকলায়েনের শুভেচ্ছা

September 1, 2026
দুর্গাপুরে সার বিতরণে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

দুর্গাপুরে সার বিতরণে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

September 1, 2026

আরও খবর

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

September 1, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

425439
Users Today : 4810
This Month : 4810
This Year : 396875
Total Users : 425439
Views Today : 15603
Total views : 1539881

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.