Skip to content
September 4, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

খাদ্যপণ্যের নিরাপদ বলয় তৈরি করা জরুরী

নিউজডেস্ক November 7, 2021

সম্পাদকীয়ঃ মানুষ খাওয়ার জন্য বাঁচে না, বাঁচার জন্য খাদ্য গ্রহণ করে। বেঁচে থাকার এই অনিবার্য খাদ্য হওয়া চাই নিরাপদ ও নির্ভেজাল। গুহাবাসী মানুষ খাদ্য উৎপাদনের বিধি ব্যবস্থা সম্পর্কে ছিল অজ্ঞ। ফলে প্রকৃতির অবারিত সম্ভারে যা পেত, তাই ছিল জীবন ধারণের অনন্য শক্তি।

ভ্যতার সূচনাকাল থেকে কৃষি ব্যবস্থাপনার নতুন যুগে মানুষ খাদ্য উৎপাদনে অভ্যস্ত হয়ে উঠতে থাকে। তেমন প্রক্রিয়ার ইতিহাসের ক্রমবিবর্তনের ধারায় আধুনিক শিল্পোন্নত যুগের উদ্ভাবনাও মানুষের প্রাত্যহিক নিয়মবিধিতে অনেক নতুন উপাদান সংযোজন করে। সে মাত্রায় খাদ্যপণ্যও কোনভাবেই পিছিয়ে ছিল না। যান্ত্রিক সভ্যতার নবযুগ মানুষকে অনেক কিছু উপহার দিলেও এর বিপরীত পার্শ্বপ্রতিক্রিয়ায় সর্বনাশের বীজ বুনতেও সময় লাগেনি। সঙ্গত কারণেই খাদ্য ও প্রকৃতির আকৃত্রিম দানের ওপর আর নির্ভরশীল থাকতে পারেনি।

মানুষের গ্রহণযোগ্য সিংহভাগ খাদ্য মূলত পচনশীল। উৎপাদনের অব্যাহত গতিতে পণ্যের অবারিত সম্ভার সংরক্ষণ করাও বিবেচনায় চলে আসে। হিমাগারে খাদ্য সুরক্ষার বিষয়টি সময়ের অনিবার্য দাবি। এ কথা সকলেরই জানা ফরমালিন মেশানো খাদ্যপণ্য সহজে নষ্ট হয় না।

সেটা মাছ থেকে আরম্ভ করে কৃষিজাত শাক-সবজি, ফলমূল সব ক্ষেত্রেই প্রয়োগ করাও একপ্রকার প্রচলিত রীতি হয়ে দাঁড়ায়। এমন সব বিপত্তি থেকে খাদ্যে নিরাপত্তার বিষয়টিও সম্পৃক্ত হয়ে আছে। আমরা বাংলাদেশের মানুষ কতখানি নিরাপদ খাদ্য গ্রহণে অভ্যস্ত, তেমন আশঙ্কাও মাঝে মধ্যে উঠে আসে। দেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিকভাবে কাজ করে গেলেও সিংহভাগ মানুষের এই সম্পর্কে ধারণা খুব কম।

অল্প সংখ্যক সচেতন মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায় বিধায় তারা কিছুটা নড়েচড়ে বসেন। সম্প্রতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং নিউজিল্যান্ডের মিনিস্ট্রি অব প্রাইমারি ইন্ডাস্ট্রিজের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে খাদ্যে নিরাপত্তা নিশ্চিতকরণে।

নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম উন্নত ও কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে তার দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সব ধরনের কর্মপ্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম এই রাষ্ট্রটির এমন চুক্তি আমাদেরই উপকারে আসবে সবচেয়ে বেশি। সমঝোতা স্মারকের নিয়মমাফিক কার্যক্রমে উভয় রাষ্ট্র আইন ও বিধিবিধান সম্পর্কে খাদ্যের তথ্য বিনিময়, ঝুঁকি নির্ধারণ, নজরদারি, পরীক্ষা-নিরীক্ষার জন্য উন্নত পরীক্ষাগার নির্মাণ, খাদ্যবাহিত রোগের উৎপত্তি শনাক্তকরণ ছাড়াও খাদ্যপণ্যের আঞ্চলিক এবং আন্তর্জাতিক মানোন্নয়নও সমধিক প্রাধান্য পাবে।

গণস্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোতে বিশেষ বিবেচনায় বিভিন্ন প্রকল্পের সঙ্গে একীভূত করা হবে। ভেজালহীন খাদ্যের প্রযুক্তির সনদপত্র অপরিহার্য হিসেবে মূল্যায়ন করা হবে। প্রয়োজনে ‘শিক্ষা সফরের’ মতো কর্মসূচীকেও আমলে নেয়া হবে। গবেষক ও বিশেষজ্ঞরা তাদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্টদের পরামর্শ দিতে উদ্যোগী হবেন। দুই দেশের মিলিত কর্মযোগে সম্প্রতি করা চুক্তিটি তার লক্ষ্যমাত্রায় এগিয়ে যাবে।

মানুষের জীবন ধারণের আবশ্যক খাদ্যপণ্য কোন ধরনের জটিল অব্যবস্থার শিকার হবে না এমন অঙ্গীকারে স্বাস্থ্য সুরক্ষামূলক এই সমঝোতা স্মারকটি স্বচ্ছতার ভিত্তিতে জোর কদমে এগিয়ে যাবে। মানুষের জীবনের চাইতে মূল্যবান অন্য কিছু হতে পরে না। কাজেই জীবনের সুরক্ষা নিশ্চিত করতে খাদ্যপণ্যের নিরাপদ বলয় তৈরি করার কোন বিকল্প নেই।

Continue Reading

Previous: পাকিস্তানের বিজয়ে উল্লাস: ভারতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা
Next: জলবায়ু সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর বার্তাকে গুরুত্ব দিতে হবে

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026
গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 2, 2026
আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

437000
Users Today : 5676
This Month : 16371
This Year : 408436
Total Users : 437000
Views Today : 16351
Total views : 1576284

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.