Skip to content
September 16, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ
  • স্লাইড

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

নিউজডেস্ক June 27, 2022

Digital Camera

আলো ডেস্ক: গাইবান্ধার সবকটির নদনদীর পানি কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলগুলো এখনো পানির নিচে ডুবে আছে। নষ্ট হচ্ছে বিভিন্ন ফসলের ক্ষেত। সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নে দুর্ভোগ বাড়ছে। এদিকে ভাঙনে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। এরইমধ্যে ফুলছড়ির পূর্ব পাশে চর পেপুলিয়া বগির চর, রতনপুর, বানিয়াপাড়া, দেলুয়াবাড়ি, তালতলার পূর্ব পাশে ১৪ নম্বর গ্রাম এবং খাটিয়ামারিসহ কয়েকটি চরের ঘরবাড়ি ভেঙে নদী গর্ভে বিলীন হচ্ছে। এসব এলাকার কয়েকশ পরিবার ভিটামাটি হারিয়ে রাস্তায় বা বাঁধে অবস্থান করছেন।

তাদের মধ্যে শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। ফুলছড়ি উপজেলার উরিয়া ইউনিয়নের রতনপুর গ্রামের বানিয়াপাড়ার রিকশাচালক আয়নাল মিয়া (৬৫) বলেন, ‘এরআগে তিনবার ভাঙনের শিকার হয়েছি। এবার ভাঙনে বাড়িঘর কিছুই পাইনি। গাছপালা সব নদীতে বিলীন হয়েছে। পানি পান করারও কোনো ব্যবস্থা নাই। এখন বাঁধের ওপর যাচ্ছি। কোথাও আশ্রয় নাই।

কোনো কর্মের ব্যবস্থা নাই। এক বেলা খাই, অন্য বেলা না খেয়ে থাকতে হচ্ছে। একই গ্রামের শফিকুল ইসলাম (৪৪) বলেন, ‘ভুসির ভিটা থেকে হাজিরহাট পর্যন্ত রতনপুর গ্রামের শতাধিক পরিবার নদীতে বিলীন হয়েছে। চোখের সামনে নিজ ভিটামাটি ভেঙে যাচ্ছে নদীতে। কিছুই করতে পারছি না। যা ছিল তা নৌকা করে বাঁধে আশ্রয় নিতে হচ্ছে। ওই গ্রামের মাজেদা বেগম (৬০) বলেন, দুটি ঘরের একটি গেছে নদীতে। বাধ্য হয়ে পরিবার নিয়ে বাঁধে অবস্থান করছি। সবশেষ, কিছুই আর রইল না।

উড়িয়া ইউনিয়নের আবদুল মজিদ বলেন, নদীতে ভিটামাটি ভেঙে গেছে। তাই ঘর খুলে নৌকায় নিয়ে বাঁধে আসছি। উঁচু জায়গায় যাবো। দিনমজুরের কাজ করে ঘরবাড়ি করেছি। সেই ঘরবাড়ি নদীতে ভেঙে গেলো। ঘরের ভেতরে অনেক আসবাবপত্র ছিল, কিছু নিয়েছি, কিছু নিতে পারিনি। গতকাল সোমবার দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন বলেন, চার উপজেলার নদীতে পানি কমতে শুরু করেছে।

তবে এখন দুই হাজারও বেশি মানুষ পানিবন্দি রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৮০ টন চাল নগদ ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া গো-খাদ্যের জন্য ১৬ লাখ ও শিশু খাদ্যের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়াসহ জেলার সবকটি নদীর পানি কমছে। তবে তিস্তার পানি কিছুটা বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি ২৫ সেন্টিমিটার ও ঘাঘটের ২৪ সেন্টিমিটার কমছে। গাইবান্ধা জেলা পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম বলেন, বর্ষার শুরুতেই নদ-নদীতে যে পানি এসেছে, তা কমতে শুরু করেছে। বিপৎসীমার নিচে রয়েছে সব নদীর পানি। যে সমস্ত এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সেসব এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের কাজ চলমান রয়েছে। এ আবহাওয়ায় বড় বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে জুলাই মাসের শুরু বা মাঝামাঝি সময়ে ছোট বা মাঝারি বন্যার সম্ভাবনা রয়েছে।

Continue Reading

Previous: সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশের তোয়াক্কা করা হচ্ছে না
Next: ফাইজারের টিকা পাবে ৫-১২ বছর বয়সীরা

Related Stories

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

516467
Users Today : 4784
This Month : 95838
This Year : 487903
Total Users : 516467
Views Today : 12127
Total views : 1821693

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.