Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • প্রযুক্তি

গুগল ডকে নতুন ফিচারে যেসব সুবিধা থাকছে

নিউজডেস্ক March 9, 2024

প্রযুক্তি ডেস্ক

এবার শিক্ষক এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের কথা চিন্তা করে ‘মার্কআপস’ নামে একটি নতুন ফিচার ঘোষণা করেছে গুগল। এই ফিচারের মাধ্যমে গুগল ডকে এখন থেকে যুক্ত করা যাবে হাতে লেখা নোট। সম্প্রতি মার্কিন প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার থেকে গুগলের স্ট্যান্ডার্ডের ওয়ার্কপ্লেস এবং ব্যক্তিগত একাউন্টধারীরা এই নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন।  তাছাড়া মার্কআপস নামের এই ফিচারটি ব্যবহার করে হ্যান্ড নোট লিখতে অবশ্যই এন্ড্রয়েড টাচ স্ক্রিন মোবাইল থাকতে হবে।

আপাতত উইন্ডোজ, ম্যাকওএস, আইওএস, ক্রোমওএস এমনকি ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা শুধু দেখতে, মার্কআপ করতে, হাইড করতে অথবা মুছে ফেলতে পারবেন। ব্যবহারকারীরা সরাসরি আঙুলের সাহায্যে এই নোট লিখতে পারবেন গুগল ডকে। এছাড়া স্ট্যান্ডার্ড কলম, হাইলাইটার রঙ (কালো, নীল, লাল, সবুজ, হলুদ) এবং ইরেজার অপশনও যুক্ত করা হয়েছে এতে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দ মতো রঙের ব্যবহারও করতে পারবেন নোট লেখার ক্ষেত্রে।

এক বিজ্ঞপ্তিতে গুগল জানায়, শিক্ষক এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এই নতুন ফিচারটি অনেক কাজে লাগবে। পাশাপাশি শিক্ষার্থীরা চাইলে অনলাইনেই তাদের লেখার উপর শিক্ষকদের মতামত পেতে পারেন। পুরাতন হার্ড কপির ব্যবহার থেকে বের হয়ে আধুনিক উপায়ে অনলাইনেই এখন ক্লাসরুমের মতো পরিবেশে ক্যানভাস বা হোয়াইট বোর্ডের মতো এই ফিচার ব্যবহার করা যাবে। অফিসের মিটিংগুলোতেও এর ব্যবহার বিশেষ সুবিধা দিবে।

অনেকেই হাতে লিখে তার সহকর্মীদের নোট দিতে পছন্দ করেন। পাশাপাশি এখানে যেহেতু কাটা-ছেঁড়ার সুযোগ নেই তাই আলাদা করে ইরেজার বা লেখা মুছে ফেলার সুযোগ রাখা হয়েছে মার্কআপসে । এদিকে গুগল ডকস সম্পর্কে আমরা অনেকেই জানি ও ব্যাবহারও করি। আর মার্কআপস নামের নতুন এই ফিচারটি সম্পূর্ণ গুগল ডকস ভিত্তিক। তাই আগে গুগল ডকস সম্পর্কে জানতে হবে।

যারা মার্কআপস ফিচারটি ব্যাবহারে নতুন বা আগ্রহী তারা তারা প্রথমে জেনে নিন গুগল ডকস কি? গুগল ডকস হলো গুগল এর একটি ফ্রি অ্যাপ্লিকেশন সেবা, যাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের অনলাইন ভার্সনের সঙ্গে তুলনা করা চলে। গুগলের এই অনলাইন ওয়ার্ড প্রসেসিং সার্ভিস চালু করা হয় ২০০৬ সালে। অনলাইন প্রোগ্রাম হওয়ায় ডকস এর ফাইলগুলো ক্লাউডে জমা হয়ে থাকে।

স্টোরেজে কোনো জায়গা দখল না করার পাশাপাশি একাধিক ডিভাইসে একই ফাইল নিয়ে কাজ করা সম্ভব হয় গুগল ডকস ব্যবহার করে। এছাড়া গুগল ডকস অন্যদের সঙ্গে শেয়ার করা যায়, যার মাধ্যমে একাধিক ব্যক্তি একই ডকুমেন্টে কাজ করতে পারে।

এছাড়া গুগল ড্রাইভ এর হোমপেজ থেকেও গুগল ডকস এর ফাইল তৈরি ও অ্যাকসেস করা যাবে। আবার গুগল ডকস এর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ ব্যবহার করেও গুগল ডকস ব্যবহারের সুবিধা রয়েছে। গুগল ডকস ব্যবহার করা যাবে এ (ফড়পং.মড়ড়মষব.পড়স) লিংকে প্রবেশ করে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে প্রকাশিত স্ট্যাটিস্টার রিপোর্ট অনুসারে, ট্যাবলয়েড বাজারের প্রায় ৫৫ দশমিক ৯ শতাংশই অ্যাপল ব্যবহারকারী।

সেই সঙ্গে টু ইন ওয়ান ল্যাপটপের বাজারও ক্রমাগত বাড়ছে। তাই শিক্ষার্থীরাও তাদের পড়াশুনার ক্ষেত্রে এই ধরনের প্রযুক্তিতে উৎসাহিত হচ্ছেন। ফলে ‘মার্কআপস’ নামের গুগল ডকের নতুন এই ফিচার এন্ড্রয়েডসহ বাকি ডিভাইসগুলোতেও যুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলছেন অনেক ব্যবহারকারী।

Continue Reading

Previous: প্রায় ৫ কোটি বেকার, কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই
Next: লক থাকা স্ক্রিনেও গুগল ম্যাপ দেখবেন যেভাবে

Related Stories

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l
  • প্রযুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l

March 14, 2026
আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ
  • প্রযুক্তি
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

December 27, 2025
গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.