Skip to content
September 16, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

গ্রামে মূল্যস্ফীতি বেশি কারণ খুঁজে বের করতে হবে

নিউজডেস্ক March 29, 2023

সম্পাদকীয়: মূল্যস্ফীতি গ্রামের তুলনায় সর্বদাই শহরে বেশি হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত ফেব্রæয়ারিতে যে মূল্যস্ফীতি ও মজুরিবিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে, তা বিশ্লেষণ করে বিস্ময়কর তথ্য পাওয়া গেছে। বিবিএসের তথ্যে দেখা যাচ্ছে, শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির হার বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, গ্রামে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৮০ শতাংশ; বিপরীতে শহরে ৮ দশমিক ৭৫ শতাংশ। এর মানে হলো, শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতি দশমিক ৫ শতাংশ বেশি।

মূল্যস্ফীতির এ বিপরীত চিত্র অর্থনীতিবিদদের ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ গ্রামে বসবাসরতদের চাহিদা কম। এ ছাড়া কর্মসংস্থান কম হওয়ার কারণে আয়ও কম। এ কারণে খরচও হয় কম। সর্বোপরি, অধিকাংশ কৃষিপণ্য, বিশেষ করে সবজি উৎপাদন হওয়ায় সেখানে সরবরাহের পরিমাণও বেশি থাকে। বস্তুত এসব কারণে গ্রামে মূল্যস্ফীতির হার কম হওয়ার কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন কেন নেই, এ প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। গ্রামে মূল্যস্ফীতির হার বেশি হওয়ার মধ্য দিয়ে মূলত যে প্রশ্নটি সামনে এসেছে তা হলো, এটি কি অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তনের আভাস? অর্থাৎ গ্রামের মানুষের আয় কি তাহলে বেড়েছে? কিন্তু বাস্তব চিত্র আমাদের জানান দিচ্ছে, গ্রামে আসলে আয় বাড়েনি।

সেখানে এখনো দারিদ্র্যের হার বেশি; উপরন্তু অতি দরিদ্র মানুষের সংখ্যাও গ্রামেই বেশি। অবশ্য বর্তমানে গ্রামে কিছু অবকাঠামো নির্মাণ হচ্ছে, যার ফলে সেখানে অর্থের প্রবাহ কিছুটা বাড়ছে। তবে এ অর্থের বড় অংশই চলে যাচ্ছে সুবিধাভোগীদের পকেটে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনও একই কথা বলছে। প্রতিবেদন অনুযায়ী, গ্রামে অর্থের প্রবাহ আগের মতোই আছে, বাড়েনি; তবে সঞ্চয়ের প্রবণতা কমেছে।

অবশ্য রেমিট্যান্সের বড় একটি অংশ গ্রামে যাচ্ছে; বিবিএসের জরিপ অনুযায়ী, যার ৫৩ শতাংশই ব্যবহৃত হচ্ছে ভোগবিলাসে। এ ছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাও গ্রামে যাচ্ছে বেশি। এ থেকে গ্রামে মূল্যস্ফীতির হার কিছুটা বাড়তে পারে। বস্তুত গ্রামে মূল্যস্ফীতির হার বৃদ্ধি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। বিবিএসের প্রতিবেদন আমাদের এই বার্তা দিচ্ছে যে, অর্থনীতিতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন সম্পন্ন হয়েছে।

এর ফলে গ্রামের মানুষের অবস্থা ভালো হয়েছে, তাদের চাহিদা বেড়েছে, আয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তেমনটি তো হয়নি। অবশ্য এ ক্ষেত্রে একটি আশঙ্কা রয়ে গেছে-গ্রামপর্যায়ে এখন শহরের চেয়ে পণ্য ও সেবার দাম বেশি হলে মূল্যস্ফীতির হারে উল্লম্ফন ঘটতে পারে। এমনটি হলে বলতে হয়-সরকারের পণ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনায় বড় ধরনের গলদ রয়েছে। যদি তা-ই হয়, তাহলে সেগুলো দ্রæত শনাক্ত করে নিরসনের উদ্যোগ নিতে হবে। তদুপরি, শহরে গ্রামের চেয়ে টাকার প্রবাহ, ঘনবসতি, চাহিদা ও ভোগবিলাস বেশি হওয়ার পরও মূল্যস্ফীতির হার শহরে বেশি না হয়ে গ্রামে কেন হচ্ছে, তা খতিয়ে দেখার জন্য দরকার নিবিড় গবেষণা।

Continue Reading

Previous: ঢাকার সড়কে প্রতিদিন বিপুলসংখ্যক মামলা হলেও শৃঙ্খলার উন্নতি নেই
Next: কেউ সংক্ষুব্ধ হয়ে বিচার চাইলে পুলিশ ব্যবস্থা নিতেই পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

517608
Users Today : 109
This Month : 96979
This Year : 489044
Total Users : 517608
Views Today : 179
Total views : 1825247

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.