Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

চালের বাজারে অস্থিরতা ব্যবস্থাপনা সমস্যা দূর করতে হবে

নিউজডেস্ক July 5, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

দেশে চালের বাজারে অস্থিরতা চলছেই। রাজধানীর খুচরা বাজারে চিকন চালের (মিনিকেট) দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে। মাঝারি ও মোটা চালও কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়েছে।

দাম বেড়েছে চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলায়ও। চট্টগ্রামে ৫০ কেজি চালের বস্তায় দাম বেড়েছে ৩০০ টাকা পর্যন্ত। গণমাধ্যমে প্রকাশিত খবরাখবর থেকে জানা যায়, কিছু মিলার ও ব্যবসায়ীদের সিন্ডিকেট বাজার অস্থির করার জন্য মূলত দায়ী। অভিযোগ আছে, কিছু মিলার হঠাৎ করে উৎপাদন কমিয়ে দিয়েছেন। কিছু মোকাম মালিক চালের সরবরাহ বন্ধ রেখেছেন বা কমিয়ে দিয়েছেন।

উদ্দেশ্য, দাম বাড়িয়ে অধিক লাভে চাল সরবরাহ করা। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের উপযুক্ত নজরদারির অভাবে অসাধু কিছু ব্যবসায়ী সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে।

তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া গেলে বাজার আরো অস্থির হবে। চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। জানা যায়, খুচরা বাজারে মিনিকেট চাল মানভেদে প্রতি কেজি ৮২ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ছিল ৭২ থেকে ৮২ টাকা। ব্রি-২৮ ও পাইজাম চাল কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়ে ৬০ থেকে ৬৪ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের ভাষ্য, এই ভরা মৌসুমে মিলাররা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়েছেন। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরায়। গত বছরের তুলনায় এ বছর মিনিকেট চাল কেজিতে ১৪ টাকা বেশি। এক বছরে মোটা চাল ব্রি-২৮ প্রতি কেজিতে আট টাকা পর্যন্ত বেড়েছে।

চালের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানুষ রাস্তায় নামতেও শুরু করেছে। সংশ্লিষ্টদের মতে, বোরো মৌসুম শেষে চালের দাম বেশি থাকার যৌক্তিক কোনো কারণ নেই। মূলত সরকারের ব্যবস্থাপনা সমস্যার কারণেই দীর্ঘ মেয়াদে বাজারে চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে। দেশে ধান-চালসহ পণ্য মজুদের সুনির্দিষ্ট আইন আছে। আইনের ব্যত্যয় ঘটিয়ে যারাই মজুদ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

প্রয়োজনে চাল আমদানির উদ্যোগ নিতে হবে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। মিলার, ব্যবসায়ী ও মজুদদারদের অসাধু সিন্ডিকেট ভাঙতে হবে। ভোক্তাদের স্বার্থ ও অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না।

Continue Reading

Previous: ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ১ম স্থান অর্জন
Next: অগ্রিম কর বাড়ায় গণপরিবহনে জটিলতা বাড়ার শঙ্কা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.