Skip to content
September 9, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ছড়িয়ে পড়ছে রোহিঙ্গা সন্ত্রাসীরা সর্বোচ্চ কঠোরতায় দমন করতে হবে

নিউজডেস্ক March 22, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

দেশে রোহিঙ্গা সংকট ক্রমেই জটিল হচ্ছে। যত দিন যাচ্ছে, সংকট নানামুখী ডালপালা বিস্তার করছে। রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র সংগঠনের তৎপরতা ক্রমেই প্রকাশ্য হচ্ছে। খুনাখুনি লেগেই আছে।

মাদক ও অস্ত্র পাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়সহ আরো অনেক অপরাধের সঙ্গে তাদের একটি অংশ জড়িয়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে থাকা সন্ত্রাসী-অপরাধীদের সঙ্গেও তাদের সখ্য গড়ে উঠেছে। জানা যায়, মায়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। তারা মাদক বিক্রি করছে আর সেই টাকায় অস্ত্র কিনে ধ্বংসাত্মক ক্ষমতা বাড়াচ্ছে।

তাদের দৌরাত্ম্যে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সারা দেশে র‌্যাবের বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব সদর দপ্তর সূত্র। সম্প্রতি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে আরসা নেতা আতাউল্লাহসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লে. কর্নেল আশিকুর রহমান বলেন, আরসার রয়েছে বিপুল অস্ত্রভাণ্ডার।

তিনি বলেন, ধরা পড়ার আগে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহের সাধারণ মানুষের সঙ্গে মিশে চলাফেরা করেছে বলে তথ্য পেয়েছি। গোপন বৈঠকও করেছে। তারা কিভাবে ওই এলাকায় ঢুকল, তাদের টাকার উৎস, অস্ত্রের উৎস কী, তাদের আরো কত সদস্য রয়েছে, কত নেতা এভাবে দেশে আত্মগোপনে রয়েছে- এসবের খোঁজ নেওয়া হচ্ছে।

তাদের ধরতে র‌্যাবের সব ব্যাটালিয়ন অভিযান শুরু করেছে। রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সশস্ত্র তৎপরতায় সাধারণ রোহিঙ্গারা সব সময় তটস্থ থাকে। প্রায়ই হামলা, গোলাগুলি বা খুনখারাবির ঘটনা ঘটে। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষ হয়। ২০২৩ সালের এক প্রতিবেদনে জানা যায়, পাঁচ বছরে ১২ ধরনের অপরাধে দেড় হাজারের বেশি মামলাও হয়েছে রোহিঙ্গা অপরাধীদের বিরুদ্ধে। স্থানীয় অপরাধীদের সঙ্গেও তাদের সম্পৃক্ততা তৈরি হয়েছে।

ধারণা করা হচ্ছে, তাদের কাছে প্রচুর পরিমাণে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। পাঁচ বছরে দুই লাখের বেশি রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালিয়ে গেছে। অনেক নিরাপত্তা বিশ্লেষকের ধারণা, এখনই পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া না হলে শিগগিরই তারা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি করতে পারে, বিশেষ করে যেভাবে সারা দেশে তাদের উপস্থিতি পাওয়া যাচ্ছে। আমরা মনে করি, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশকে আরো সক্রিয় হতে হবে।

ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের ছড়িয়ে যাওয়া রোধ করতে হবে। সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতা সর্বোচ্চ কঠোরতায় দমন করতে হবে। প্রত্যাবাসনের প্রক্রিয়া দ্রুততর করতে হবে। চোরাচালান বন্ধে সীমান্তে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা প্রয়োজন।

Continue Reading

Previous: রাজশাহীতে জুয়া ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জামায়াতে কর্মীদের বাড়ি ভাংচুর ও শ্লীলতাহানির অভিযোগ
Next: প্রকল্প বাস্তবায়নে অর্থের চাহিদা কমায় আরডিপিতে বেড়েছে থোক বরাদ্দ

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026
বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

September 8, 2026
স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

September 8, 2026
সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

September 8, 2026
-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

September 8, 2026

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

471452
Users Today : 841
This Month : 50823
This Year : 442888
Total Users : 471452
Views Today : 1939
Total views : 1674812

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.