ভাঙ্গা থেকে জামাল উদ্দিন
ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ বাসার ১১ তলা ছাদ থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু হয়। এলাকা সূত্রে জানায় শহরের ঝিলটুলী এলাকার ওয়াসিত্ব টাওয়ার-২ এর ছাদ থেকে পরে ফিরোজা বেগম (৫২) নামের চক্ষু চিকিৎসকের মৃত্যু হয়।
তিনি ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। মৃত্যুকালে তিনি নীলাঞ্জনা এক কন্যার সন্তান রেখে যান, প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ফ্লাটের লোকজন জানায়, সোমবার সকালে তারা চিকিৎসক ফিরোজা বেগমকে ওয়াসিত্ব টাওয়ার ১১ তালার ছাদে হাঁটাহাঁটি করতে দেখেন। হাঁটাহাঁটির এ পর্যায়ে তারা গৃহবধ‚ নারী চিকিৎসক ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে।
পরে কোতোয়ালি থানার পুলিশকে অবহিত করলে থানা পুলিশ এসে লাস উদ্ধার করে। নিহতের স্বামী ডাঃ নিরঞ্জন কুমার দাস ও এলাকাবাসী জানান, সে দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন।
কোতোয়ালি থানার ওসি আব্দুল গফফার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তায় লাশটি উদ্ধার করে। এ সময় লাশের মাথা থেকে রক্ত বের হতে দেখে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা ধরণা করা হচ্ছে। আত্মহত্যা বিষয়টি তদন্ত করা হচ্ছে।
