Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

জাতীয় শোক দিবস উপলক্ষে শাহ মখদুম থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় খায়রুজ্জামান লিটন‘নির্বাচন বাধাগ্রস্ত করার সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে’

নিউজডেস্ক August 20, 2023

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। তবে আমাদের ভয় পাবার কিছু নেই। আমরা উন্নয়ন করেছি, কোন অন্যায় করিনি। সামনে যেরকম দিনই আসুক না কেন, আমরা সবাই এক্যবদ্ধ হয়ে রাজপথে থেকেই নির্বাচন বাধাগ্রস্ত করার সকল ষড়যন্ত্র ও অন্যায়কে প্রতিহত করবো। আমরা মানুষের সাথে ছিলাম, আগামীতেও মানুষের সাথেই থাকবো।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর নওদাপাড়া বাজারে শাহ মখদুম থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাঙালি জাতি অসীম সাহতিকতার সাথে প্রশিক্ষিত পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে মহান স্বাধীনতা ছিনিয়ে এনেছে। আজকে দেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা অনেক কিছু করতে পারছি, বলতে পারছি, দেখতে পারছি, ভাবতে পারছি। দেশ স্বাধীন হয়েছিল বলেই আজকে আমরা নিজেদের অর্থে পদ্মাসেতু নির্মাণ করতে পেরেছি, পারমানবিক বিদুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরছে।

তিনি আরো বলেন, পাকিস্তান ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, যাবার আগে বুদ্ধিজীবীদের হত্যা করে গেছে, পাকিস্তান সেই পাপে আজকে জ্বলেপুড়ে ছারখার হয়ে যাচ্ছে। যতদিন তারা আমাদের কাছে মাফ না চাইবে, আমরা যতদিন আমরা তাদের মাফ না করবো, ততদিন মহান আল্লাহ তাদের ক্ষমা করবেন না।

খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার নেপথ্যে ছিল জিয়াউর রহমান, আরো নেপথ্যে ছিল খন্দকার মোস্তাক, আরো নেপথ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এদেশের স্বাধীনতা চায়নি, পাকিস্তানকে সহযোগিতা করেছিল। এসব ইতিহাস আমরা ভুলে যাইনি।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে দৃশ্যমান উন্নয়ন করেছেন। এ বছর অনেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। আগামী ৫ বছরে বাংলাদেশ কোথায় যাবে সেটি ভাবতেই আমাদের আনন্দ লাগছে। এখানে যদি কোন ছেদ পড়ে, অন্য কেউ দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করে দেয়, তাহলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে, দেশ যতটা এগিয়েছে, তার চেয়ে বেশি পিছিয়ে নিয়ে যাওয়া হবে। এটি হতে দেওয়া যাবে না।

শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আকতারুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সভায় আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সদস্য বাদশা শেখ, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সদস্য মোঃ শাহাবুদ্দিন, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত আলী শাহু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: বঙ্গমাতার নামে পাঠাগার স্থাপন অনেক আত্মতৃপ্তির: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Next: রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপসের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

Related Stories

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

514646
Users Today : 2963
This Month : 94017
This Year : 486082
Total Users : 514646
Views Today : 6509
Total views : 1816075

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.