Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

তুরস্কে নির্বাচন: ঝুলে আছে এরদোয়ানের ভাগ্য

নিউজডেস্ক May 16, 2023

বিশ্বঃ তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ঝুলে আছে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের ভাগ্য। প্রাপ্ত ফল এবং বিশ্লেষকদের মতে, রানঅফ বা দ্বিতীয় দফায় গড়াতে যাচ্ছে নির্বাচন। ফলে গত ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান ফের প্রেসিডেন্ট হতে পারবেন কিনা সেই প্রশ্ন থেকে যায়। এবারের জাতীয় প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে একটা উৎসব পরিস্থিতি তুরস্কজুড়ে।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখন পর্যন্ত এরদোয়ান ৫০ শতাংশ ভোট অর্জনে ব্যর্থ। প্রতিদ্বন্দ্বী কেমাল কিরিচদারোগলুও এই সংখ্যা স্পর্শ করতে পারেননি। আল জাজিরার প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ সময় সোমবার দুপুর ৩টা পর্যন্ত ৯৯ দশমিক ৩৮ শতাংশ ভোট গণনার ফল প্রকাশ হয়েছে। এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৪২ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৯৫ শতাংশ ভোট। তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন ৫ দশমিক ২০ শতাংশ ভোট।

তুরস্কের প্রচলিত নিয়ম অনুযায়ী, ভোটের ফল চূড়ান্ত হওয়ার পর যদি কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পান, তবে ২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন হবে। জয় নিশ্চিতের জন্য ৫০ শতাংশ পেতেই হবে। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, প্রাপ্ত বেসামরিক ফলাফলে এরদোয়ান এগিয়ে থাকায় রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুলসহ বিভিন্ন স্থানে মিছিল করতে দেখা যায় তার সমর্থকদের। অনেকে রঙ মেখে পথে উল্লাসে মাতেন। এরদোয়ানের সমর্থক টেক্সটাইল কারখানার মালিক ইয়ালসিন ইলড্রিম বলেন, আমরা জানি এখনই উদযাপনের সঠিক সময় নয়। আশা করছি শিগগিরই আমরা বিজয় উদযাপন করবো। এরদোয়ান আমাদের দেশের জন্য আদর্শ নেতা।

আমরা তাকে ভালোবাসি। কিলিচদারোগলু দ্বিতীয় দফায় নির্বাচনেও বিজয়ী হবেন বলে আশাবাদী। সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে এরদোয়ানের দলের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করেছেন তিনি। ফলাফলের প্রথম দিকে বেশ এগিয়ে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবধান কমতে থাকে। জয়ের ব্যাপারে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন এরদোয়ান।  আঙ্কারায় দলের সদর দফরে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রথম দফা ভোটে নির্বাচন শেষ হবে কিনা, আমরা এখনও জানি না।

কিন্তু দেশের মানুষ ইচ্ছায় দ্বিতীয় দফায় লড়তে প্রস্তুত আমি।’ এমন সময় নির্বাচন হলো যখন জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রার মান পড়ে যাওয়ায় অস্থিরতা দেশটিতে। এরদোয়ানের বিরুদ্ধেও কথা বলছেন বহু মানুষ। যার বাস্তবতা দেখা গেছে নির্বাচনের ফলাফলে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছেন দেশটির ৮ কোটি ৫০ লাখ মানুষ। স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরির ব্যবস্থাপনা পরিচালক হাকান আকবাস বলেন, আগামী দুই সপ্তাহ তুরস্কের ইতিহাসে সম্ভবত দীর্ঘতম হতে যাচ্ছে।

এখানে অনেক কিছুই ঘটতে পারে। ইস্তাম্বুল শেয়ার বাজার উল্লেখযোগ্য ওঠানামা করবে। মুদ্রার দাম কমবে বাড়বে। তবে দ্বিতীয় দফায় ভোটে এরদোয়ান সুবিধাজনক অবস্থায় থাকতে পারেন বলে মনে করেন তিনি। এদিকে এরদোয়ানের বিজয়ে মিত্র দেশের নেতারা উচ্ছ্বসিত হবে এটাই স্বাভাবিক। তেমনি তার ভরাডুবিতেও অস্বস্তিতে পড়তে হবে মিত্রদের। সূত্র: রয়টার্স, সিএনএন, আল জাজিরা

Continue Reading

Previous: পাকিস্তানে কয়লা খনি নিয়ে সংঘর্ষ, নিহত ১৫
Next: চিত্রনায়ক ফারুক সিনেমায় দেশপ্রেমের পথ দেখিয়েছেন: তথ্যসচিব

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.