Skip to content
August 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

দশ বছরের মধ্যে দক্ষিণ এশিয়ায় দাবার পরাশক্তি হতে চায় বাংলাদেশ: আইজিপি

নিউজডেস্ক October 30, 2021

আলো ডেস্ক: বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান চেস কাউন্সিলের সভাপতি এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দাবার পরাশক্তি হতে চায়। দাবার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। আমরা সে সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশে দাবাকে ছড়িয়ে দিতে চাই। দাবা নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আমরা আগামী ফেব্রুয়ারি থেকে স্কুল দাবা শুরু করব। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। দেশে দাবা খেলোয়াড়দের সংখ্যা বাড়াতে লিগ চালুর পরিকল্পনার কথা জানিয়ে আইজিপি বলেন, দেশে দাবা খেলোয়াড়ের সংখ্যা বাড়ানোর জন্য জাতীয় দাবা লিগ, স্কুল দাবা লিগসহ অন্যান্য প্রতিযোগিতা আয়োজন করা হবে। কোভিড-১৯ এর মধ্যেও আমরা একটি অনলাইন দাবাসহ তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছি।

দাবা ফেডারেশনের জন্য স্থায়ী জায়গা বরাদ্দ করায় ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আইজিপি বলেন, প্রশিক্ষিত দাবা খেলোয়াড় তৈরির জন্য আমরা ফেডারেশন থেকে জাতীয় প্রশিক্ষক নিয়োগ করব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বাংলাদেশ দাবা ফেডরেশনের সহ-সভাপতি ড. চৌধুরী নাফিজ সরাফাত, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থার ৩.২ জোনের প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু এবং সাইফ স্পোর্টিং ক্লাবের চেস কমিটির চেয়ারম্যান আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী। ৯ খেলায় ৭ পয়েন্ট অর্জনকারী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পোল্যান্ডের গ্র্যান্ড মাস্টার মিখাইল ক্রাসেনকভ ১০ হাজার মার্কিন ডলার, রানার-আপ ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভিটালি বারনাডস্কি ৭ হাজার মার্কিন ডলার, তৃতীয় ভারতের গ্র্যান্ড মাস্টার শ্রীনাথ নারায়ণান ৫ হাজার মার্কিন ডলার, চতুর্থ ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ ৩ হাজার মার্কিন ডলার, পঞ্চম ভারতের গ্র্যান্ড মাস্টার শ্যাম সুন্দর মহাজন ২ হাজার মার্কিন ডলার, ষষ্ঠ ইরানের আন্তর্জাতিক মাস্টার মৌসাভী সৈয়দ খলিল ২ হাজার মার্কিন ডলার, সপ্তম আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার রাসুলভ ভুগার ২ হাজার মার্কিন ডলার, ইরানের গ্র্যান্ড মাস্টার সোদাদেগপৌর মাসউদ ২ হাজার মার্কিন ডলার পুরস্কার পান।

নবম থেকে বিশতম জনপ্রতি এক হাজার মার্কিন ডলার করে অর্থ পুরস্কার লাভ করেন। তারা হলেন- আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার আসাদলি ভুগার, ভারতের আন্তর্জাতিক মাস্টার কোস্তভ চ্যাটার্জি, আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার ইসকান্দারভ মিসরাদিন, বেলজিয়ামের গ্র্যান্ড মাস্টার ভাদিম মালাকাতকো, ভারতের গ্র্যান্ড মাস্টার আর আর লক্ষণ, ভারতের আন্তর্জাতিক মাস্টার আদিত্য মিত্তাল, ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার সুমিতস আন্দ্রে, ভারতের গ্র্যান্ড মাস্টার এন আর ভিশাক, ভারতের আন্তর্জাতিক মাস্টার অরণ্যক ঘোষ, কলাম্বিয়ার গ্র্যান্ড মাস্টার রিয়োজস ক্রিস্টিয়ান ক্যামিলো, ভারতের ভি প্রনভ, গ্র্যান্ড মাস্টার জি এ স্ট্যানি।

এ প্রতিযোগিতা থেকে তিন খেলোয়াড় একটি করে গ্র্যান্ড মাস্টারের নর্ম এবং একজন খেলোয়াড় একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন। ইরানের আন্তর্জাতিক মাস্টার মৌসাভী সৈয়দ খলিল, ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ ও ভারতের আন্তর্জাতিক মাস্টার কোস্তভ চক্রবর্তী একটি করে গ্র্যান্ড মাস্টারের নর্ম এবং ভি প্রনভ একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ছয় পয়েন্ট পেয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে প্রথম হয়ে পান তিন হাজার মার্কিন ডলার।

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন দুই হাজার মার্কিন ডলার, তৃতীয় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান এক হাজার মার্কিন ডলার, চতুর্থ ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ, পঞ্চম আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ষষ্ঠ ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, সপ্তম ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও অষ্টম আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল প্রত্যেকে ৫০০ মার্কিন ডলার করে অর্থ পুরস্কার পান। বাংলাদেশের নারী খেলোয়াড়দের মধ্যে হিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ৫০০ মার্কিন ডলার, নুশরাত জাহান আলো ৩০০ মার্কিন ডলার এবং ওয়াদিফা আহমেদ তৃতীয় মহিলা পুরস্কার অর্জন করেন।

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে অনূর্ধ্ব-২০ প্রথম পুরস্কার ৫০০ মার্কিন ডলার লাভ করেন ক্যান্ডিডেট মাস্টার নাইম হক, দ্বিতীয় ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৩০০ মার্কিন ডলার ও সাকলাইন মোস্তফা সাজিদ ১০০ মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে রেকর্ড সংখ্যক ১৮টি দেশের ৩২ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২০ জন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন নারী আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১০২ জন খেলোয়াড় অংশ নেন। প্রতিযোগিতার বিজয়ীদের ৫৫ হাজার ৩০০ মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হয়।

Continue Reading

Previous: জবানবন্দি নিতে শয্যাশায়ী বৃদ্ধার বাড়িতে নিজেই গেলেন বিচারক
Next: সিলেটে রাহাত হত্যায় আসামির স্বীকারোক্তি

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026
রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

August 26, 2026
গোদাগাড়ীতে ৯৬ মোবাইল জব্দ, আটক ৫

গোদাগাড়ীতে ৯৬ মোবাইল জব্দ, আটক ৫

August 26, 2026
বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026

আরও খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

395539
Users Today : 8363
This Month : 169590
This Year : 366975
Total Users : 395539
Views Today : 18032
Total views : 1429450

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.