Skip to content
September 3, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

দুর্নীতির লাগাম টেনে ধরতে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন

নিউজডেস্ক October 13, 2021

দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। দুর্নীতিজনিত কারণে দেশ মারাত্মক অর্থনৈতিক সংকটে সম্মুখীন। এজন্য কিছু দুর্নীতিবাজ ব্যক্তিই দায়ী। দেশের অর্থনীতিকে এদের হাত থেকে রক্ষা করতে না পারলে আমাদের সকলকেই মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে তা নিশ্চিত করে বলা যায়। দুর্নীতি দমনে দেশের প্রচলিত আইন, চরিত্র বদলাতে কোনো ধর্মীয় অনুশাসন, নেতাদের ভাষণ, উপদেশ এখন আর কাজে আসছে না। আসবে বলে মনে হয় না। দেশের সর্বোচ্চ আইন কনস্টিটিউশনের সঙ্গে সঙ্গতি রেখে কড়া আইন প্রণয়ন করে সমগ্র সিস্টেমকেই বদলাতে পারলে হয়তো কাজ হতে পারে। বিগত অর্ধশত বছর ধরে রাজনীতিবিদদের কৃপায় এবং শিথিল শাসন ব্যবস্থায় এ দেশে দুর্নীতি আষ্টে-পৃষ্ঠে গ্রামের পশ্চাদপদ এলাকা থেকে শুরু করে রাজধানী অবধি জড়িয়ে গেছে। সামগ্রিক চারিত্রিক ভ্রষ্টতায় এমন পর্যায়ে আমরা পৌঁছেছি যে, মানবতাবোধ, ধর্মের ভয়, দেশের প্রচলিত আইন, ধর্মীয় নেতাদের বাণী, শিক্ষা পদ্ধতি কিছুই কাজে আসছে না। রাজনীতিবিদদের কল্যাণে আইনের প্রতি লোকের ভয় একেবারে মুছে গেছে। গ্রামে স্কুল-পড়য়া একটি শিশুও বুঝে গেছে, লেখাপড়া না করলেও বড় হয়ে রাজনীতিতে ঢুকে কোনো প্রকারে একবার এমপি অথবা নিদেনপক্ষে ইউনিয়ন বা মিউনিসিপ্যালিটির মেম্বার হতে পারলে অথবা রাজনীতির নেতার আশ্রয়ে চলে গেলে সারা জীবনের জন্য কেল্লা ফতে। কারণ, ওই শিশু চোখের সামনে দেখছে, কিছুদিন আগেও যে অর্ধশিক্ষিত বা অশিক্ষিত লোকটি রাস্তায় রাস্তায় ঘুরাফেরা করত, রাজনীতির আশ্রয়ে সে আজ ধনী, বড়লোক সমাজে এক গণ্যমান্য প্রতিষ্ঠিত ব্যক্তি। শিশুটির চোখে ওই ব্যক্তিই আদর্শ ব্যক্তি। প্রতিটি সরকারি কার্যালয়ে, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে প্রতিটি টেবিলে ঘুষের রাজত্ব। ঘুষ না দিলে কোনো কাজ হয় না। কোন কোন কর্মকর্তা তার আরদালি পাঠিয়ে ঘুষের টাকা আদায় করে থাকেন এমন অভিযোগ রয়েছে। এই যেখানে পরিস্থিতি তখন অধীনস্থ কর্মচারী তাদের দুর্নীতিগ্রস্ত অফিসারকে মানবে কেন? তাই, তারাও ওই পথের পথিক। বাড়ি এবং জায়গা-জমির সরকারের প্রাপ্য বার্ষিক ৫/১০/২০ টাকা খাজনা জমা দিতে গেলেও ঘুষ না দিলে ঘুরতে হয়। অজুহাত, হাতে অনেক কাজ, রেজিস্টার খুঁজতে সময় লাগবে। আবার ঘুষ দিলে তৎক্ষণাৎই কাজ হয়ে যায়। পুলিশ তার জীবন বাজি ধরে রাত জেগে দুষ্কৃতকারীকে ধরে থানা অবধি পৌঁছার আগেই রাজনৈতিক নেতার থানায় ফোন এসে যায় তাকে ছেড়ে দিতে কারণ, লোকটি তাঁর ঘনিষ্ঠ ও দলের। থানার কর্মকর্তা সৎ ও কড়া মনোভাবাপন্ন হলে এবং নেতার হুমকি না মানলে, তাকে অবধারিতভাবে বদলি হতেই হবে। পুলিশও বুঝে গেছে, এই পরিস্থিতিতে নিজেকে বিপদে ফেলার প্রয়োজন কী? বরং থানা পৌঁছার আগেই দফা-রফা করে দুষ্কৃতকারীকে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। তাইতো আজ প্রতিকার জানানোর কোনো জায়গা প্রায় নেই। এমতাবস্থায় শিক্ষিত সমাজসেবী, শিক্ষাবিদ ও চিন্তানায়কদের দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হতে হবে। দুর্নীতির লাগাম টেনে ধরার জন্য তাদের মতামত বিস্তৃত করতে হবে। সবার আগে শিক্ষাঙ্গনগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। ধর্মীয় শিক্ষার ব্যাপারে সরকারকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে, ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। সর্বোপরি, দল মত নির্বিশেষে দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনতে হবে। আইনের কঠোর প্রয়োগ ছাড়া দুর্নীতির লাগাম টেনে ধরা অসম্ভব। কাজেই সরকার এ ক্ষেত্রে কঠোর হবে এটাই কাম্য।

Continue Reading

Previous: দাম বাড়ছে নিত্যপণ্যের সাধারণ মানুষের কথা ভাবতে হবে
Next: আশুগঞ্জে এসিডদগ্ধ মর্জিনার দুর্বিসহ জীবন, ৬ মাসেও শাস্তির আওতায় আসেনি জড়িতরা

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026
গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 2, 2026
আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

430374
Users Today : 2903
This Month : 9745
This Year : 401810
Total Users : 430374
Views Today : 9406
Total views : 1557273

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.