স্টাফ রিপোর্টার
রাজশাহীর দূর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামে জুই (৮) বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দূর্গাপুর থানা পুলিশ শনিবার বেলা ১১ টার সময় দূর্গাপুর বাজার থেকে আলামিন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত আলামিন সিংগা গ্রামের মকছেদ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বেলা ১২ টার সময় বহরমপুর পশ্চিমপাড়া গ্রামের নদীর ধারে একটি আম বাগানের পার্শে ঝুপের মধ্যে । এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে দূর্গাপুর থানায় একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেছে।
এবিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাশমত আলী জানান, এ বিষয়ে থানায় একটি ধর্ষনের চেষ্টা মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আগামীকাল জেলহাজতে প্রেরন করা হবে।
