গতকাল সোমবার, সন্ধ্য ৭:৩০ মিনিটে রামচন্দ্রপুর মাজারের পার্শ্বে ধানের শীষ মার্কা অফিস আঞ্চলিক কার্যালয়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের পক্ষে গণসতেনা ম‚লক প্রচার প্রচারনা ও আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র্রে নির্বাচনী প্রস্তুতি গ্রহণের লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সবাইকে রাজশাহী সদর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে মনোনীত নির্বাচিত প্রার্থী আমাদের গর্ব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী মহানগরের সফল সাবেক মেয়র ও সংসদ সদস্য, গণমানুষের প্রিয় নেতা মিজানুর রহমান মিনু ভাইকে ধানের শীষ প্রতীকে আপনাদের ম‚ল্যবান ভোট দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ আশরাফ জামাল আব্বু, (তিনি তার বক্ত্যবে বলেন আসুন, আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে শক্তিশালী করি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁর আদর্শের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।
রাজশাহী বাসির প্রানের দাবি সিরাজগঞ্জ, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও কানসাট সোনা মসজিদ পর্যন্ত ৪ লাইনের রাস্তার বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছি)।
বিশেষ অতিথি ছিলেন- সাবেক মহানগর যুবদলের ভাইস প্রেসিডেন্ট ও সাংবাদিক মোঃ আনাম হোসেন নান্নু, সভাপতিত্ব করেন- মোঃ সালাহউদ্দীন মানিক এবং উপস্থিত ছিলেন- মোঃ ইমন আলী, মোঃ মিনটু হোসেন, মোঃ জুয়েল, মোঃ দিপ্ত, মোঃ গনি, মোঃ শাহাজাদা, মোঃ পুলক, মোঃ রমিজ, মোঃ নিবিড় ও যুবদল নেতা মোঃ সোলেমান সহ আরও বহুগুণী ও সম্মানিত ব্যক্তিবর্গ।
