Skip to content
August 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিক্ষাঙ্গন

নতুন বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

নিউজডেস্ক November 7, 2021

আলো ডেস্ক এক্সক্লুসিভ: ভুল-ভ্রান্তি শুধরে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, নতুন বছরে সঠিক সময়েই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হবে। করোনাকালে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, বইয়ে যেন ভুল-ভ্রান্তি না থাকে।

এরপরেও কোথাও যদি কোনও অনিচ্ছাকৃত ভুল থেকে যায়, অবশ্যই তা সংশোধন করা হবে। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর শহরতলীর বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, পাঠ্যবইয়ের কিছু ভুল নিয়ে অতিসম্প্রতি একটি মামলা হয়েছে। যিনি মামলা করেছেন তিনি একগুচ্ছ শব্দের কথা বলেছেন, তবে যেটা ব্যবহার করা হয়েছে সেটাও যে খুব ভুল তা নয়। তারপরেও সংশোধনের সুযোগ থাকলে সেগুলো সংশোধন করা হবে।

দীপু মনি আরও বলেন, নির্বাচনের বিষয়ে বিএনপির একটি নেতিবাচক ভূমিকা থাকে। দ্বিচারিতা তাদের চরিত্রের অংশ। বিএনপি সবসময়ই মুখে এক কথা বলে আর কাজে অন্যকিছু করে। এটি নতুন কিছু নয়। শিক্ষামন্ত্রী বলেন, দেশে একটি নির্বাচন কমিশন আছে এবং সেটি স্বাধীন।

এ কমিশনের অধীনে যেভাবে নির্বাচন হওয়ার কথা ঠিক সেভাবেই অনুষ্ঠিত হবে। বিএনপি ইতিহাস বিকৃতি ও মানুষ হত্যাসহ যত ধরনের অপকর্ম আছে তার সবকিছুতেই জড়িত থাকে। তারা সাম্প্রদায়িক রাজনীতি করে এবং সেটা অপরাজনীতি। এজন্যই নির্বাচনের বিষয়ে সবসময় তাদের একটি নেতিবাচক ভূমিকা থাকে।

তারা একদিকে বলছে নির্বাচনে অংশ নেবে না, অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনে তাদের কেউ না কেউ অংশ নিচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, আগে নির্বাচন দলীয় প্রতীকে হতো না। তখন অনেক প্রার্থী থাকতেন। এখন দলীয় প্রতীক হওয়ার পরে দলের ভেতর থেকে বিদ্রোহী যাতে না হয় সেজন্য সাংগঠনিকভাবে নানান শৃঙ্খলার ব্যবস্থা নেওয়া হয়। এরপরও কোথাও কোথাও হয়তো দলীয় পদ নেই।

কিন্তু সমর্থক আছেন অথবা দলীয় পদে আছেন এমন বিদ্রোহী প্রার্থী থাকে। আমরা সাংগঠনিকভাবে সেগুলোর ব্যবস্থা করছি। দু-একটি জায়গায় হয়তো বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে। তবে আমি মনে করি না এটি ব্যাপকভাবে রাজনীতিতে কোনো খারাপ প্রভাব ফেলবে।

তবে আমরা বিষয়টিকে সাংগঠনিকভাবে আরও শক্তভাবে দেখার চেষ্টা করছি। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দ বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম রুশদি ও মুক্তিযোদ্ধা সিরাজ বরকন্দাজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুস হোসেন বিশ্বাস।

Continue Reading

Previous: চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহার, আজ থেকে চলবে গণপরিবহন
Next: সদরঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়, অভিযোগ বাড়তি ভাড়া আদায়ের

Related Stories

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

August 17, 2026
ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির

August 8, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

August 28, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

August 28, 2026
দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা

দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা

August 28, 2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026
রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

August 26, 2026

আরও খবর

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

August 28, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

August 28, 2026
দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা
  • রাজশাহীর সংবাদ

দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা

August 28, 2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

399680
Users Today : 4115
This Month : 173731
This Year : 371116
Total Users : 399680
Views Today : 18219
Total views : 1447801

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.