রা জ শা হী র আ লোঃ – নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত ২৬ডিসেম্বর ইউপি নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ইউপি সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ৪ ইউনিয়নে দায়িত্ব হস্তান্তর করা হয়।
৩নং নাচোল ইউনিয়ন পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান আব্দুস ছালাম নব নির্বাচিত চেয়ারম্যান সফিকুল ইসলামের নিকট, ১নং কসবা ইউনিয়ন পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান আজিজুর রহমান নব নির্বাচিত চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাববের নিকট, দায়িত্ব হস্তান্তর করেন।
এছাড়া ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়রম্যান সাদির আহম্মেদ ভুলু ও ৪নং নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে তাদের পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্যদের বরণ করে নেন।
উল্লেখ্য ১৪ ফেব্রুয়ারী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সপ্তম অধ্যায় ২৮(১) অনুচ্ছেদ বর্ণীত আইন অনুসারে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ নাচোল উপজেলার ৪টি ইউনিয়নে ৩৬জন সাধারণ ও ১২জন মহিলা সংরক্ষিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান। ওইদিন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ.কে.এম. গালিভ খান নাচোলের ৪ ইউপি চেয়ারম্যারেদের শপথ বাক্য পাঠ করান।
